আপডেট :

        গাড়ি তৈরির খরচ কমাতে মাইলেজের মান কমাল যুক্তরাষ্ট্র, ক্যালিফোর্নিয়ায় প্রভাব কতটা

        হারিকেন মেরির ধাক্কার পর এবার পোলো, ক্ষতির শঙ্কায় ক্যাপিস্ট্রানো বিচ

        লস এঞ্জেলেসের স্কুলের কাছে ডাস্টবিনে নবজাতক, পরে মৃ ত্যু

        আরএএফ ফেয়ারফোর্ড ঘটনায় বিদেশি পক্ষের হাত রয়েছে, বললেন রুবিও

        হাসপাতালে নেওয়ার আগেই রক্ত সঞ্চালন, প্যাসাডেনায় নতুন জরুরি চিকিৎসায় ইতিহাস

        ভোটারদের নাগরিকত্ব যাচাইয়ে পাসপোর্ট রেকর্ড ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

        সমুদ্রের আগ্রাসন ঠেকাতে পাথর-দেয়াল, দীর্ঘমেয়াদে আরও বিপদে ক্যালিফোর্নিয়া

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা : ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যা : ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট

লিবিয়ায় পাচার হওয়া ২৬ বাংলাদেশিকে সাহারা মরুভুমি অঞ্চলের মিজদায় গুলি করে হত্যার অভিযোগের মানবপাঁচার আইনের মামলায় ৪১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে সিআইডি। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক আছলাম আলী রাজধানীর পল্টন থানার এ মামলায় সম্প্রতি এ চার্জশিট দাখিল করেছেন। যা আজ মঙ্গলবার জানা গেছে।

চার্জশিটে মানবপাচার আইনের ৬/৭/৮/১০ এবং বাংলাদেশ দণ্ডবিধির ৩০২/৩২৬/৩৪ ধারায় এ চার্জশিট দাখিল করেছেন তদন্তকারী কর্মকর্তা।

চার্জশিটের আসামিরা হলেন তানজিদ ওরফে তানজিমূল ওরফে তানজিরুল, জোবর আলী, জাফর মিয়া, স্বপন মিয়া, মিন্টু মিয়া, শাহিন বাবু, আলী হোসেন, আমির হোসেন, নজরুল মোল্লা, আ. রব মোড়ল, সজীব মিয়া, মুন্নী আক্তার রূপসী, রবিউল মিয়া, রুবেল শেখ, আসুদুল জামান, বাহারুল আলম, নাজমুল হাসান, হেলাল মিয়া, কামালউদ্দিন, কামাল হোসেন, রাশিদা বেগম, নুর হোসেন শেখ, ইমাম হোসেন শেখ, আকবর হোসেন শেখ, বুলু বেগম, জুলহাস সরদার, দিনা বেগম, শাহাদাত হোসাইন, জাহিদুল আলম, জাকির মাতুব্বর, লিয়াকত আলী শেখ, নাসির বয়াতী, রেজাউল বয়াতী, হাজী শহীদ মিয়া, খবির উদ্দিন, পারভেজ হাসান, কামছার মুন্সি, মাহাবুব মুন্সি, পারভেজ আহমেদ, নজরুল ইসলাম সুমন ও কাউসার।
 
এদিকে চার্জশিটে শেখ মো. মাহাবুবুর রহমান ও শেখ সাহিদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। আর সাদ্দাম, কুদ্দুস বয়াতি ও লালন নামে তিনজনের নাম ঠিকানা সঠিক না পাওয়ায় তাদেরও অব্যাহতি দিতে আবেদন করেছে। জানা গেছে, মামলাটিতে চার্জশিট হওয়ার পর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে বিচারের জন্য পাঠানো হয়েছে। সেখানে চার্জশিটটি আমলে গ্রহণের পর বিচার শুরু পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। আহত হন আরও ১১ জন। এ ঘটনায় ২০২০ সালের ২ জুন ৩৮ জন এবং অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৩০-৩৫ জনকে আসামি করে রাজধানীর পল্টন থানায় এ মামলা করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) এইচ এম রাশেদ ফজল।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত