আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পেনসিলভেনিয়ার ট্রেনে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রবাসীরা

পেনসিলভেনিয়ার ট্রেনে যৌন নিপীড়নের প্রতিবাদে প্রবাসীরা

পেনসিলভেনিয়ার ট্রেনে যৌন নিপীড়নের পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পেনসিলভেনিয়া ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন মহিলা দল এবং সমর্থকরা SEPTA-কে আহ্বান জানিয়েছেন।

অ্যাক্টিভিস্টরা সেন্টার সিটিতে প্রথমে সমাবেশ শুরু করেন এবং সাম্প্রতিক যৌন নিপীড়নের শিকারের প্রতি সমর্থন এবং আরও নিরাপত্তা ব্যবস্থার দাবি জানাতে মার্কেট-ফ্রাঙ্কফোর্ড লাইনে ট্রেনে চড়ে আপার ডার্বির  ৬৯স্ট্রিট টার্মিনালের সামনে আরেকটি সমাবেশ করেন।

পেনসিলভানিয়া ন্যাশনাল অর্গানাইজেশন ফর উইমেন দ্বারা যৌন নিপীড়নের প্রতিক্রিয়া হিসাবে ইভেন্টটি সংগঠিত হয়েছিল, যা জাতীয় শিরোনাম করেছে এবং ব্যাপক আতঙ্ক ও বিতৃষ্ণা তৈরি করেছে।
সংগঠনটির সভাপতি নিনা আহমেদের নেতৃত্বে, সেপ্টা কর্মীরা, আইন প্রয়োগকারী সংস্থা এবং নির্বাচিত কর্মকর্তাদের আরও নিরাপত্তা, জবাবদিহিতা এবং স্বচ্ছতার জন্য আহ্বান জানাতে যোগ দেন। তাদের দাবির মধ্যে গণপরিবহনে ক্যামেরার লাইভ মনিটরিং চেয়েছেন; স্টেশন, ট্রেন এবং বাসে আরও প্রশিক্ষিত সমাজসেবা কর্মী এবং সহিংসতার রিপোর্ট করার জন্য একটি অ্যাপ এবং একটি জরুরি কল বোতাম সম্পর্কে যাত্রীদের শিক্ষা ব্যবস্হার কথা বলা হয়েছে।

সমাবেশে অংশগ্রহন করেন ফিলাডেলফিয়ার প্রসিকিউটর জনাব ল্যারী ক্রাসনার, SEPTA মহাব্যবস্থাপক লেসলি এস. রিচার্ডস, আপার ডার্বীর কাউন্সিলার জনাব শেখ সিদ্দিক, তেরেসা হোয়াইট-ওয়ালস্টন, ওমেন অর্গানাইজড অ্যাগেইনস্ট রেপ-এর সহ-নির্বাহী পরিচালক, স্টেট সিনেটর টিম কার্নি সহ আপার ডার্বী টাওন শীপ এবং ফিলাডেলফিয়া কাউন্টির বেশ কয়েকজন নির্বাচিত এবং সরকারী কমকর্তাগন উপস্হিত ছিলেন।

বিশেষ করে সমাবেশটিতে বাংলাদেশীদের অংশগ্রহন ছিলো চোখে পড়ার মত। বাংলাদেশী অংশগ্রহনকারীদের মধ্যে ছিলেন মহিলা/পুরুষ,শিশু এবং স্কুল কলেজের ছেলে/মেয়েরা। ইহাছাডাও বাংলাদেশী সংগঠন বেসাপের প্রতিনিধি হিসাবে উপস্হিত ছিলেন বেসাপের মহিলা সম্পাদিকা জোহরা খাতুন কলি এবং অনলাইন ফোরাম বাংলাদেশী আমেরিকান কমিউনিটি ফোরাম অব পেনসেলভেনিয়ার এডমিন পরিষদের বেশ কয়েকজন সদস্য।

অংশগ্রহনকারী বাংলাদেশীদের হাতে ছিলো পোস্টার, প্লে কার্ড এবং ব্যানার। যা সকলের নজর কেড়েছে। যাতে লেখা ছিল "নারীকে বাঁচাও ধর্ষণ বন্ধ করো,  "এনাফ ইজ এনাফ"

সবশেষে ডঃনিনা আহমেদ বলেন আমরা আক্রান্ত ব্যক্তির পক্ষে  "আমরা তার পাশে আছি।" এবং "এটি একটি সংহতি যাত্রা," । যারা সমাবেশে উপস্হিত থেকে অনুষ্ঠানটিকে স্বার্থক ও সুন্দর করে তুলেছেন তিনি তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত