আপডেট :

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

        এনবিএ ফাইনালে ট্রাম্প, নিউইয়র্কে দুয়োধ্বনির মুখে প্রেসিডেন্ট

        লস এঞ্জেলেস মেয়র দৌড়ে এগিয়ে নিত্যা রামান

        শেয়ারবাজারে আসছে ওপেনএআই, বাড়ছে এআই প্রতিযোগিতা

        কারাগার থেকে ট্রাম্পের ক্ষমা চাইলেন ব্যাংকম্যান-ফ্রাইড

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে ছাড়িয়ে গেলেন নিত্যা রমন

        জাপানে নিখোঁজ মার্কিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

ক্যালিফোর্ণিয়া বিএনপি'র উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালিত

গত ৯ই নভেম্বর রবিবার লস এঞ্জেলেসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- ক্যালিফোর্ণিয়া শাখা'র উদ্যোগে 'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' পালন করা হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, লস এঞ্জেলেসের 'ক্রিস্টাল স্প্রিংস গ্রিফিথ পার্কে' আয়োজিত দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়। এ অনুষ্ঠানে বিএনপি'র বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা ছাড়াও প্রবাসী বাংলাদেশের কম্যুনিটির বিভিন্ন শ্রেণীপেশার প্রবাসীরা উপস্হিত ছিলেন। মহিলা ও শিশু-কিশোরদের উপস্হিতি ছিল লক্ষ্যণীয়। দিনব্যাপী অন্যান্য কর্মসূচির ভেতর ছিল দেশাত্ববোধক গান ও গণসংগীত পরিবেশনা এবং শিশু-কিশোরদের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। যদিও অংশগ্রহণকারী সকল শিশুকেই খেলনা সামগ্রী বিতরণ করেছে অনুষ্ঠান কর্তৃপক্ষ।

আলোচনা সভায় বক্তারা ঢাকায় সোহরাওয়ার্দি উদ্যানে বিএনপি'র কেন্দ্রীয় জনসভা করতে না দেওয়া এবং পরের দিন বিক্ষোভ মিছিলে গুলিবর্ষনের ঘটনার কড়া নিন্দা ও প্রতিবাদ জানান। ক্যালিফোর্ণিয়া বিএনপি'র সংগ্রামী সভাপতি মোঃ আঃ বাছিত বলেন, যারা ৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব বিশ্বাস করেনা, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরোধী। ৭ই নভেম্বরের সিপাহি-জনতা'র বিপ্লব শুধু বাংলাদেশেই নয়, বরং সারা পৃথিবীর ইতিহাসেই বিরল।

যুক্তরাষ্ট্র বিএনপি'র সাবেক সহ-সভাপতি, ক্যালিফোর্ণিয়া বিএনপি'র প্রাক্তন সভাপতি, বর্ষীয়ান রাজনীতিবিদ জনাব নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন বলেন, ৭ই নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লব ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা থাকবে। যেদিন দেশে ৩ দিন কোন সরকার ছিলনা, বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণত্ন্ত্র ছিল হুমকির সম্মুখীন; ঘোর অমানিশার দুর্দিনে সেদিন দেশবাসী জিয়াউর রহমানের হাতেই এদেশ পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছিল।

ক্যালিফো্র্ণিয়া বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি মুর্শেদুল ইসলাম বলেন, ক্যালিফোর্ণিয়া বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের ভেতর ঐক্য, জাতীয়তাবাদী চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরতে সর্বদা সচেষ্ট ছিল, আছে এবং আগামীতেও থাকবে।আলোচনায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবুর রহমান শাহীন, এম ওয়াহিদ রহমান ও ফারুক হাওলাদার। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি চলার পাশাপাশি আগত অতিথিদের জন্য ক্যালিফোর্ণিয়া বিএনপি'র পক্ষ থেকে ছিল বারবিকিউ করা মুখরোচক খাবার পরিবেশনা।

শেয়ার করুন

পাঠকের মতামত