আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মালয়েশিয়ায় ফাঁসি থেকে বাঁচলেন এক বাংলাদেশি

মালয়েশিয়ায় ফাঁসি থেকে বাঁচলেন এক বাংলাদেশি

নিজের হোস্টেল রুমে ৩ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার হওয়ার পর মৃত্যুদণ্ডে দণ্ডিত এক বাংলাদেশি ছাত্র ওই রায় থেকে রেহাই পেয়েছেন।

মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলের পরিপ্রেক্ষিতে ওই শাস্তি থেকে বাঁচলেন তিনি। মালয়েশিয়ার বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রের নাম মোহাম্মদ হাবিবুল হাসান।

গতকাল বৃহস্পতিবার বিচারকদের তিন সদস্যের একটি প্যানেল বলেন, হাবিবুল হাসানের আপিলের পেছনে যুক্তি রয়েছে, অন্যদিকে প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে। প্যানেলের প্রধান বিচারপতি বিচারক দাতুন হানিপাহ ফকিরুল্লাহ বলেন, যদিও হাবিবুলের হোস্টেল থেকে গাঁজা পাওয়া যায়, কিন্তু আত্মপক্ষ সমর্থনে তিনি বলেছেন, ওই গাঁজা জাওয়াদ নামে অন্য এক ছাত্রের।

জাওয়াদ ইউনিভার্সিটির বাইরে থাকতেন এবং গাঁজাগুলো জব্দ হওয়ার পরদিনই আত্মহত্যা করেন তিনি।

তবে আগে হাবিবুলের এই দাবি আমলে নেননি বিচারকরা। বিচারক হানিপাহ বলছেন, হাবিবুলের এই দাবি আমলে না নেওয়া ঠিক হয়নি।

হোস্টেল সুপারের কাছে হাবিবুল আদৌ কখনও দোষ স্বীকার করেছিলেন কি না, তা নিয়ে আগের বিচারকরা সঠিক প্রশ্ন করেননি বলেও মনে করেন বিচারপতি হানিপাহ। ২০১৭ সালের ১০ ডিসেম্বর হাবিবুলের হোস্টেল রুম থেকে ওই গাঁজা জব্দ করা হয়েছিল। এরপর তার বিরুদ্ধে গাঁজা পাচারের অভিযোগে মামলা হয় ও তার বিচার শুরু হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত