আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

১৯ তম নজরুল সম্মেলনের মিট দ্যা প্রেস অনুষ্টিত

১৯ তম নজরুল সম্মেলনের মিট দ্যা প্রেস অনুষ্টিত

বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার। যার  মাত্র ২৩ বছরের সাহিত্যজীবনে সৃষ্টির যে প্রাচুর্য তা সত্যিই অতুলনীয়।সাহিত্যের নানান শাখায় বিচরণ করলেও তাঁর প্রধান পরিচয় তিনি একজন কবি,একজন সাম্যের কবি,অসাম্প্রদায়িক কবি,বিদ্রোহী কবি,প্রেমের কবি,বিশ্বায়নের নজরুল সেই কবিকে নিয়ে ১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলন ২০২২ হতে যাচ্ছে নিউজার্সি অঙ্গরাজ্যে নিকোলাস মিউজিক সেন্টার রাটগার্স ইউনিভার্সিটি নিউ ব্রুন্স্বিকএ। অনুষ্ঠানটি হবে আগামী বছর  অর্থাৎ ২০২২ দুই দিনব্যাপী জুন মাসের ২৫ এবং ২৬ তারিখ, আয়োজনে শতদল।

নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি (NANCC)  অনুমোদনক্রমে শতদল এ আয়োজন করার জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিন্তা-চেতনা,উত্তর আমেরিকাতে ছড়িয়ে দেওয়ার জন্য, নজরুলের বিদ্রোহী কবিতার ১০০ বছর পূর্তি এবং তাকে কেন্দ্র করে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার নিমিত্তে এবং তাঁর কাব্যে, তাঁর সঙ্গীতে তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করার মাধ্যমে বিভিন্ন ভাষায় সেটি সবার মাঝে ছড়িয়ে দেওয়াই এই সম্মেলনের মূল উপাত্ত। আমাদের এই সম্মেলনের স্লোগান "বল বীর- বল উন্নত মম শির "সম্মেলন উপলক্ষে বাংলাদেশ থেকে ভারত, থেকে অনেক শিল্পী কলাকুশলী অনুষ্ঠানে যোগ দেবেন বলে আমরা আশা করছি।

বাংলাদেশের নজরুল ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ জাকির হোসেন আমাদেরকে নিশ্চিত করেছেন প্রধান অতিথি হিসাবে এ সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে। এরই মাঝে উত্তর আমেরিকায় অত্যন্ত সুপ্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউএসএ এর সম্মানিত সভাপতি এবং সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী  টেক্সাস প্রবাসী জনাব রায়হান চৌধুরী আমাদেরকে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। উত্তর আমেরিকার সমাজ সংস্কারক,সাংস্কৃতিক ব্যক্তিত্ব,সজ্জন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ সহযোগিতার হাত বাড়িয়েছেন। আরো অনেকে মৌখিকভাবে প্রতিশ্রুতি বদ্ধ নজরুল সম্মেলনে সহযোগিতা করার জন্য।

সম্মেলনে যোগ দেওয়ার জন্য উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গ রাজ্য থেকে বিভিন্ন সংগঠন এবং শিল্পীরা অত্যন্ত আগ্রহ সহকারে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তাদের অভিমত ব্যক্ত করেছেন।আমরা টেক্সাস থেকে ক্যালিফোর্নিয়া থেকে কানাডা থেকে ওয়াশিংটন ডিসি থেকে নিউইয়র্ক থেকে নিউজার্সি থেকে বেশ কিছু সংগঠন পেয়েছি যারা সম্মেলনে যোগ দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করেছেন। আমাদের এই অনুষ্ঠান হওয়ার কারণে সবার কাছে অনুরোধ করব এই বিশেষ দিনে নিজেদের ব্যক্তিগত কোনো অনুষ্ঠান না রাখার জন‍্য।

মিডিয়ার কাছে আমরা বিশেষ অনুরোধ জানাচ্ছি যে জাতীয় কবির উপরে সম্মেলনটি যেন আপনাদের মাধ্যমে সবার কাছে সঠিক ভাবে প্রচার পায় এবং আপনারা আজকে আমাদেরকে এই অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আপনারা জাতীয় কবি কে সম্মানিত করেছেন সেজন্য আপনাদের কে অনেক ধন্যবাদ এবং আমাদের কমিটির পক্ষ থেকে আমি কবির কিরণ,হাসান আমজাদ খান,দেবল  গুপ্তা,ডক্টর রফিক খান, ডক্টর ফারুক আজম, রাহাত চৌধুরী, অর্পিতা গুপ্তা, হাছান মাহমুদ, সাবরিনা কবির ছন্দা, গোলাম মোস্তফা সহ আমরা সবাই আপনাদের কে অশেষ ধন্যবাদ জানাচ্ছি।ভবিষ্যতে আমরা বিভিন্ন স্টেটে নজরুলের উপর টাউন হল মিটিং করব এবং আপনাদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। আশা করি আপনাদের কাছ থেকে সেই সহযোগিতা পাওয়া যাবে।এই ধরনের একটা অনুষ্ঠানের জন্য আমাদের একটা বাজেট থাকে, সেটি আনুমানিক ৭০হাজার ডলার। আপনারা যারা অনুষ্ঠানটিকে আন্তরিক ভাবে সাহায্য করতে চান  তারা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন সেটিই আমাদের আশা। সবাইকে অশেষ ধন্যবাদ।

শেয়ার করুন

পাঠকের মতামত