আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভার্জিনিয়াতে বাকডিসির বিজয় দিবস উদযাপন

ভার্জিনিয়াতে বাকডিসির বিজয় দিবস উদযাপন

মেট্রো ওয়াশিংটনের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাকডিসি(বাংলাদেশ এসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি) উদযাপন  করেন মহান  বিজয় দিবস। ১১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার একটি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনটি পর্বে ভাগ করা অনুষ্ঠানে শুরুতে আবু রুমির পরিচালনায় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা এর পরে সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।


শুভেচ্ছা বক্তব্য রাখেন বাগডিসির সভাপতি করিম সালাউদ্দিন, সহ সভাপতি নুরুল আমিন নুরু, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির কর্ণধার আবু রুমি, বাকডিসির প্রাক্তন প্রেসিডেন্ট এটিএম আলম,আওয়ামী লীগ নেতা সাদেক খান, উপদেষ্টা মাহমুদন নবী বাকি, আলাউদ্দিন আহমেদ, এটর্নি মোহাম্মদ আলমগীর ও ড মনসুর খন্দকার।


দ্বিতীয় পর্বে ছিল আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে উঠা শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুশিল্পী পিউলি ঘোষ, মায়া ও অঙ্কিতা দুটি করে সঙ্গীত পরিবেশন,  করে। নৃত্য পরিবেশন করে মঞ্জুরি নৃত্যালয়ের শিশুশিল্পী পিটার পালমা ও এলিজাবেথ পালমা। নৃত্য পরিচালনায় শিল্পী গ্লোরিয়া রোজারিও।


তৃতীয় পর্বে সঙ্গীত পরিবেশন করেন কালাচাঁদ সরকার, পিন্টু আর পালমা, জাবেদ হাসান, পুলি বালা, রবি আলম ও মোহাম্মদ আলমগীর।


আবৃত্তি শিল্পী শাওন রিচার্ড গমেজ পরিবেশন করেন বিজয়ের কবিতা। পিনপতন নীরবতার মধ্যে দিয়ে উপস্থিত দর্শকবৃন্দ শাওনের আবৃত্তি উপভোগ করেন।


অনুষ্ঠানে তবলায সঙ্গত করেন আশীষ বড়ুয়া, গিটার শুভ্র, পিয়ানো একুডিয়াম আবু রুমি , মঞ্চসজ্জা কচি খান,  সাউন্ড আবু অনিক । খাবার ব্যবস্থাপনায় ছিলেন শামসুন চৌধিরী, সুলতানা আমিন ও তৌহিদা সালাউদ্দিন।  


রাতের আহারের মধ্যে দিয়ে শেষ হয়  বাকডিসির বিজয় দিবস উদযাপন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত