আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

আমাদের অহংকার করার মত একটি দেশ আছে: ডক্টর সিদ্দিকুর রহমান

আমাদের অহংকার করার মত একটি দেশ আছে: ডক্টর সিদ্দিকুর রহমান

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান বলেছেন, আমাদের অহংকার করার মত একটি দেশ আছে। দেশটাকে ভালবাসুন। গত ১৮ ডিসেম্বর সেন্ট্রাল ফ্লোরিডার ওররান্ডোর আপনা ইভেন্ট সেন্টারে সন্ধা ৭ টায়  সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিজয় উ্ৎসব ও নতুন কমিটির অভিষেক প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, যুক্তরাস্ট্রের আওয়ামী লীগের রাজনীতিতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ একটি অনুকরনীয় সংগঠন। আজ বিদায়ী সভাপতিকে যেভাবে সম্মান জানিয়ে বিদায় জানানো হচ্ছে তা দেখার ও শেখার বিষয়। এই কমিটির উপদেষ্টায় যারা আছেন তারা দেশের গর্বিত সন্তান।

আপনারা দেশটাকে ভালবাসবেন। বিদেশ থেকে দেশের ভাবমুর্তি নষ্ট করতে একটি শক্তিশালী চক্র কাজ করছে, আপনারা সজাগ থাকবেন।

তিন পর্বের বিজয় উ্যসবের শুরুতে বিদায়ী সভাপতি জয়নাল চৌধুরীকে ক্রেষ্ট দিয়ে সভাপতিত্ব গ্রহন করেন নতুন সভাপতি কাজী আসিফ ইকবাল (সুকন) ।

মুল অনুষ্টানের শুরুতে বাংলাদেশের যুদ্ধের উপর ও ডিজিটাল বাংলাদেশের উপর ডকুমেন্টরী প্রদর্শন করা হয়ে। ছিল বাচ্চাদের চিত্রাংকন পণতিযোগীতা।

মাহনগর আওয়ামী  লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন সেন্টু মহানগর আওয়ামী লীগের মুল আলোচনা পর্বের উপস্থাপনা করেন৷ প্রথমে জাতীয় সংগীত,কোরআন তেলাওয়াত ও মুক্তিযোদ্ধাদের স্বরণ  করে নিরবতা পালন করা হয়ে।  বিশেষ অতিথীর বক্তব্য্ মুক্তিযোদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার বলেন,  বিশ্বের একমাত্র জাতি আমরা ভাষার জন্য ও দেশের জন্য  রক্ত দিয়েছি। বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক গ্রন্থের লেখক উপদেষ্টা ডাক্তার নুরুল আমিন বলেন, আমাদের সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ  আজ আমেরিকার একটি ভাল সংগঠন। প্রতিষ্টাকালীন সভাপতি হিসাবে গর্ব বোধ করি।  বিশেষ অতিথির বক্তব্য উপদেষ্টা ডাঃ মুরাদ খাঁন ঠাকুর বলেন,বাংলাদেশের ৫০ বছরের অর্জন নিয়ে গবেষনা চলছে৷ আমাদের বর্তমান সরকারের সুযোগ্য নেতৃত্বেই দেশ নানা সুচকে  বিশ্বে সমাদৃত৷ উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা  শামীম মৃধা বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্বারা বর্তমানে সম্মানিত। তাদের সন্তানরা-ও সম্মান ও গর্ববোধ করেন, তার পিতার কারনে।

আরো বক্তব্য্ রাখেন সাবেক ছাত্রনেতা যুগ্ম সম্পাদক নাজিম উল্লাহ লিটন,সহ-সভাপতি সাংবাদিক - কলামিষ্ট জুয়েল সাদাত,সাংগঠনিক সম্পাদক বাহার হোসেন, সিনিয়র সভাপতি জাহাঙ্গির সরদার, সহ সভাপতি  মেহেদি বাবুল  ।

সভাপতির বক্তব্য্ কাজী আসিফ ইকবাল  সুকন, বলেন আমরা সেন্ট্রাল ফ্লোরিডার  সকলকে দাওয়াত করেছিলাম সম্মিলিতভাবে বিজয উ্যসব পালনের। সবাই এসেছেন, আমরা ধন্যবাদ জানাই সকলকে।  আমাদের আগামীতে আরো বড়ো পরিসরে বিজয়  দিবস আয়োজনের সুযোগ থাকবে।

দ্বিতীয় পর্বে আনোয়ার হোসেন সেন্টু ও নাজিম উল্লাহ  লিটনের সম্পদনায় বিজয় উ্যসবের ম্যাগাজিন "স্বপ্ন" এর মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথি ও উপদেস্টারা,  চম্যকান প্রচ্ছদের ৯২ পৃষ্ঠার তথ্যবহুল "স্বপ্ন"  ম্যাগাজিন সকলের দৃস্টি কাড়ে।

বিজয় উ্যসবের আকর্ষনীয় শিশুদের উন্মুক্ত চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্টানে ২৪ জন অংশগ্রহন করে। তাদের মধ্য সেরাদের বাছাই করে ১২ জনকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান করেন মোহাম্মদ সফি, নাজিম উল্লাহ লিটন, কাজী আসিফ ইকবাল সুকন।  

সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বিজয় উ্যসবে দীর্ঘদিন সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামী লীগের পেছনে ও কমিউনিটিতে নিবেদিত কাজ করার জন্য্  দুই জনকে কমিউনিটি এওয়ার্ড প্রদান করে। তারা হলেন ডেমোক্রটিক রাজনীতিতে সম্পৃক্ত এ কে এম হোসেন হিটু ও নোরেন হায়দার। তারা তাদের অনুভুতি ব্যাক্ত করে কমিউনিটির সকলকে ও সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগকে ১৭ তম বিজয় দিবস পালনের জন্য্ ধন্যবাদ জানান।

অনুস্টানে শেষ দিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান "বঙ্গবন্ধুর আত্বজীবনী" গ্রন্থ  সকলকে উপহার দেন।

বিজয় উ্যসবের মুল আকর্ষন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, নাজিম উল্লাহ লিটন। রোকশানা মির্জা দেশের গান দিয়ে শুরু করেন। তিনি একাধারে দশটি জনপ্রিয়্ গান পরিবেশন করেন। রোকশানার পার্ফমেন্স দর্শকদের আনন্দ দান করে৷

রাত ১১ টায় মঞ্চে আসেন বাউল সম্রাট সফি মন্ডল। অসাধারন পরিবেশনায সফি মন্ডল মাতিয়ে রাখেন পুরো ১ ঘন্টা। চম্যকার গায়কী ভঙ্গি ও লোকজ পোষাকের সফি মন্ডল জনপ্রিয়্ লোকজ সংগীত পরিবেশন করেন। রাত বাড়তে থাকে দর্শকরা বসে গান শোনেন দেশের গান,মাটির গান, মুগ্ধতায় নাঁচতে থাকেন। দেশপ্রেমের  'বাংলাদেশ " পুরো মিলনায়তনে বাংলাদেশ প্রতিধ্বনিত হতে থাকে।

চার শত নাগরিকদের ৫ ঘন্টা বিনোদন  দিতে, নিজ আসনে   খাবার  পৌছে দেয়া থেকে নিরলসভাবে  স্টেজ সাজানো,  ম্যাগাজিন,  অতিথিদের বরন তাদের হোটেল অপ্যায়ন থেকে শুরু করে  মুল অনুস্টান মঞ্চ তৈরী করার পেছনে যারা কাজ করেছন তারা হলেন মুরাদ হোসেন, নাজিম উল্লাহ লিটন, আব্দুল জলিল,জুয়েল সাদাত, আনোয়ার হোসেন সেন্টু, মিজানুর রহমান সামশু,কাজী লোপা,রোকেয়া আকতার মিশু,আবু সাইদ, মোহম্মদ শফি,মিজান মোস্তফা সবুজ,জাহাঙ্গির সরদার,আলো আহমদ  প্রমুখ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত