আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত

দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন ক্যাপ প্রদেশে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির লকিয়ত উল্যার বড় ছেলে জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)।

গত সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্নকেপ প্রদেশের জর্জের বোফট ওয়েস্ট এলাকায় মহাসড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহত জাফর আহমেদ ছিলেন পাইকারি ব্যবসায়ী। আমিনুল ইসলাম চাকরি করতেন বলে জানা গেছে। এ নিয়ে দেশটিতে চলতি মাসে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশী নিহত হলেন।

জাফর আহমদের ছোট ভাই আফ্রিকা প্রবাসী ইব্রাহিম আরজু জানান, তার ভাই ফ্লাইট চালু হলে কিছু দিনের মধ্যে দেশে গিয়ে বিয়ে করার কথা ছিল। তার বাবা তার বিয়ের জন্য পাত্রী দেখে প্রাথমিকভাবে পছন্দ করে রেখেছেন। কিন্তু তার বিয়ে করা হলো না।

জাফর প্রায় ১০ বছর ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। এলাকায় তার সুনাম রয়েছে। তার অকাল মৃত্যুতে নিহত জাফরের বাড়ি ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত