আপডেট :

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

বাকের আয়োজনে মহান বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী ও বিজয় মেলা সম্পন্ন

বাকের আয়োজনে মহান বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী ও বিজয় মেলা সম্পন্ন

যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের বাংলাদেশীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট (বাক) এর উদ্যোগে গত শনিবার ১৮ই ডিসেম্বর  স্থানীয় স্টাম্ফফোর্ড সিটির কলনন মিডিল স্কুলে অনুষ্ঠিত হয়েছে জাকজমক বাংলাদেশের বিজয় দিবসের ৫০বছরের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় উৎসব ও বাক বিজয় মেলা ।


এছাড়া বাংলাদেশ কন্সুলেট নিউইয়র্কের সহযোগীতায় ৮জন কর্মকর্তাদের নিয়ে একটি ঠিম বিকাল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত  মোবাইল কন্সুলেট সার্ভিস সেবা প্রদান করেন। এছাড়া কাপড় জুয়েলারী শাড়ী খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের  স্টলের পশরা বসে ।


বাকের একটি তথ্য কেন্দ্র ছিল সেখানে বাকের সাধারণ সদস্য সংগ্রহের একটি ঠিম প্রায় ৩০০জনের অধিক বাংলাদেশী বাকের নতুন মেম্বারশীপ গ্রহন করেন । কানেকটিকাটের বিভিন্ন শহর থেকে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত হন। বিকাল ৫টা থেকে রাত ১২:৩০মিনিনট পর্যন্ত চলে শিশু-কিশোর ও বয়স্কদের মিলন মেলা । অনুষ্টান রাত ১০:৩০ মিনিটে শেষ করার কথা  থাকলে ও লোক সমাগমের কারণে গভীর রাত পর্যন্ত চলে এ অনুষ্টান ।


বাংলাদেশি আমেরিকান অ্যাশোসিয়েশন অব কানেকটিকাট (বাক) সভাপতি নুরুল আলম  ও সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী মেলায় আগত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, খুব অল্প সময়ের মধ্যে আমাদের নবনির্বাচিত কমিটির প্রথম এই অনুষ্টান, এ আহ্বানে সাড়া দিয়ে অনুষ্টানে আসার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানান, তারা আরও বলেন, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির স্বার্থে বাক-এর নবনির্বাচিত কমিটির মাধ্যমে আমরা সকলেই একত্রিত করে আমাদের  সংগঠনকে পরিচালনা করবো, বিজয় দিবসের অনুষ্ঠানের মত অন্যান্য ভালো অনুষ্ঠানগুলোতে কানেকটিকাট প্রবাসী সকলের এগিয়ে আসার আহবান জানান। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন বাক এর কর্মকর্তারা।


অনুষ্ঠানের আহবায়ক জাবের শফি ও সদস্য সচিব জাফর আহমদ বলেন কানেকটিকাটের স্টাম্পফোর্ডে এ প্রথম বাকের এত বড় আয়োজনের জন্য বাকের কর্মকর্তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা।


পুরো অনুষ্টানের ছিল লোকসমাগমের এদিক ওদিক ছুটাছুটি বাকের এরকম  আয়োজনে মানুষের ঢল দেখে বাকের সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল ও সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান চৌধুরী ও সাবেক উপদেষ্টা নাজিম আহমদ  বাকের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ।


বাকের সভাপতি জনাব নুরুল আলমের সৌজন্যে  ৫০০ লোকের ডিনারের ব্যবস্থা করা হয় । এছাড়া এ পুরো আয়োজনের খরচ বহন করেন বাকের বর্তমান কমিটির কর্মকর্তাবৃন্দ এবং স্টাম্পফোর্ড কমিউনিটির নেতারা ।


অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট নিউইর্য়কের ভারপ্রাপ্ত কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান, বিশেষ অতিথি ছিলেন স্টাম্ফফোর্ড সিটি মেয়র  ক্যারোলিন সিমেন্স , ক্যারোলিন সিমেন্স এর পক্ষ বক্ত রাখেন মেয়র অফিস সেক্রেটারী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুলেট নিউইয়র্ক কাউন্সেলর ও কনসাল মিসেস আয়েসা হক , ফার্ষ্ট সেক্টারী (ভিসা পাসপোর্ট ইউং) পাসুন কুমার চক্রবর্তী    এছাড়াও স্বাধীনতার ৫০বছরের সূবর্ণ জয়ন্তীর  ক্রেস প্রদান করেন  প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে বাক কার্যকরী কমিটির কর্মকর্তাবৃন্দ ।
অনুষ্টানে বক্তব্য রাখেন  বাকের সাবেক সভাপতি মঈনুল হক হেলাল, সাবেক উপদেষ্টা আব্দুল মান্নান চৌধুরী, সাবেক উপদেষ্টা নাজিম উদ্দিন , বিশিষ্ট রাজনীতিবীদ জিহাদুল হক জেহাদ,  কমিউনিটি নেতা আব্দুল হক চৌধুরী কানু  বাকের সভাপতি নুরুল আলম সাধারণ সম্পাদক হূমায়ুন আহমেদ চৌধুরী, কমিউনিটি নেতা নুরুল আফছার, মোহাম্মদ উল্লা সহ সভাপতি মোহাম্মদ হাসেম ,  অনুষ্টানের আহবায়ক জাবের শফি সদস্য সচিব জাফর আহমদ প্রমূখ ।


অনুষ্টানের গান পরিবেশন করেন তনিমা হাদি , ও স্থানীয় শিল্পীবৃন্দ , অনুষ্টান উপস্থাপনায়  ছিলেন বাক এর সাংস্কৃতিক সম্পাদক  মোহাম্মদ সাব্বির আহমদ রণি ও  বাক এর মহিলা সম্পাদিকা মেরিলিন মিথিলা গোমেজ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/বি

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত