আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লিবিয়ায় অভিবাসীদের ওপর নির্যাতনের দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড

লিবিয়ায় অভিবাসীদের ওপর নির্যাতনের দায়ে ২ বাংলাদেশির কারাদণ্ড

লিবিয়ার একটি ক্যাম্পে অভিবাসীদের আটকে রেখে নির্যাতনের দায়ে সিসিলির একটি আদালত দুই বাংলাদেশিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুই বাংলাদেশির নাম পাজরুল সোহেল ও হারুন মোহাম্মদ। রবিবার (৬ জানুয়ারি) ইতালির সিসিলি অঞ্চলের পালেরমো শহরের একটি আদালত এ রায় দেন।

লিবিয়ায় একটি ক্যাম্পে অভিবাসনপ্রত্যাশী মানুষদের আটকে রেখেছিলেন তারা। সেখানে অভিবাসীদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত বছরের ৬ জুলাই তাঁদের আটক করে সিসিলি পুলিশ।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ এক প্রতিবেদনে জানায়, পালেরমোর প্রসিকিউটর গ্রে ফেরেরা বলেন, সাজা প্রাপ্ত সোহেল ও হারুন ২০২০ সালের ২৮ মে নৌকায় ভূমধ্যসাগর পেরিয়ে সিসিলিতে পৌঁছান। এর কয়েক মাস পরেই তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন কয়েকজন অভিবাসনপ্রত্যাশী।

অভিযোগে বলা হয়, অভিবাসনপ্রত্যাশী ব্যক্তিদের মাসের পর মাস আটকে রেখেছিলেন অভিযুক্ত ওই দুই ব্যক্তি।  সেখানে অভিবাসীদের মারধর ও শারীরিক নির্যাতন করতেন পাজরুল সোহেল ও হারুন মোহাম্মদ।

এদিকে তদন্তকারীরা একে ৪৭ রাইফেলসহ আসামিদের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে খুঁজে পান। এসব অস্ত্রই অভিবাসনপ্রত্যাশীদের ভয় দেখানো, মারধর ও শারীরিক নির্যাতনের কাজে ব্যবহার করা হতো।

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত