আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশি

ইয়েমেনে অপহৃত ৫ জাতিসংঘ কর্মীর একজন বাংলাদেশি

ইয়েমেনে জাতিসংঘের যে ৫ জন কর্মকর্তা অপহরণের শিকার হয়েছেন তাদের একজন বাংলাদেশের সাবেক সেনা কর্মকর্তা এ কে এম সুফিউল আনাম।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশন এই তথ্য নিশ্চিত করেছে।

সুফিউল আনাম দুই দশক থেকে জাতিসংঘ কর্মরত। তিনি সংস্থাটির নিরাপত্তা ও সুরক্ষা বিভাগের ফিল্ড সিকিউরিটি কো-অর্ডিনেশন অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

পাঁচ কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কিত বিভাগ কাজ করছে বলে জানানো হয়েছে। বাংলাদেশ স্থায়ী মিশন থেকে জানানো হয়, বাংলাদেশি কর্মকর্তাকে উদ্ধারে জাতিসংঘের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

এ ধরনের অপহরণের ক্ষেত্রে জাতিসংঘের দেওয়া তথ্যের বাইরে আর কোনো তথ্যের ওপর নির্ভর করার সুযোগ নেই। আবার উদ্ধার কার্যক্রমও কেবল জাতিসংঘই চালাতে পারে বলে জানায় বাংলাদেশ স্থায়ী মিশন।

গত শনিবার ইয়েমেনে নিয়োজিত জাতিসংঘের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, দেশটিতে জাতিসংঘের ৫ কর্মীকে অপহরণ করা হয়েছে। সুফিউল ছাড়া বাকি চারজনই ইয়েমেনের নাগরিক বলে খবরে উল্লেখ করা হয়। বলা হয়েছিল, অপহরণের শিকার অন্যজন বিদেশি। তবে কারও পরিচয় প্রকাশ করা হয়নি।

জাতিসংঘের ইয়েমেন অফিস জানিয়েছে, সেখানকার স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের মাধ্যমে আলোচনা চলছে। স্থানীয় একটি গোষ্ঠী মুক্তিপণ দাবি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ইয়েমেনের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ ইয়েমেনে একটি ফিল্ড ট্রিপ করে যখন তারা রাজধানীর দিকে ফিরছিলেন তখন মাঝপথে স্থানীয় একটি গোষ্ঠী তাদের অপহরণ করে। সেখান থেকে তাদের অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয়। শনিবার তারা জাতিসংঘের ইয়েমেন দপ্তরে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করে।

অপহরণের শিকার সুফিউল আনামের গ্রামের বাড়ি কুমিল্লায়।

২০১৫ সালের শুরুর দিকে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করে। ওই বছরের মার্চ থেকে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এরপর থেকে চলমান সংঘাতে বহু মানুষের মৃত্যু হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত