আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ইউক্রেনে যুদ্ধ করছে বাংলাদেশি যুবক

ইউক্রেনে যুদ্ধ করছে বাংলাদেশি যুবক

ইউক্রেনে যুদ্ধ করছে গাজীপুরের যুবক তায়েব। হাবিব মোহাম্মদ তায়েব ইউক্রেনের একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পড়ুয়া বাংলাদেশি বংশোদ্ভূত যুবক। সম্প্রতি রাশিয়া ইউক্রেনে সামরিক হামলা চালালে ঘরে বসে থাকতে পারেনি টগবগে এ তরুণ। পিতা-মাতার শত নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউক্রেনের পক্ষে যুদ্ধে অংশ নিয়েছে সে।

এ যুদ্ধে বিজয়ী হয়ে পিতা-মাতার কাছে ফিরে আসার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে প্রথম দিনেই ঘর ছাড়ে সে। তায়েব গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের পাবুর গ্রামের মৃত ছামিরউদ্দিন আকন্দের বড় ছেলে হাবিবুর রহমান আইয়ুবের ছেলে।

তায়েবের চাচা রাসেল জানান, তিনি নিজেও দুই বছরের বেশি সময় ইউক্রেনে বসবাস করেছেন। তারা তিন ভাই ও দুই বোন। তার বড় ভাই হাবিবুর রহমান আইয়ুব প্রায় ৩২ বছর আগে স্টুডেন্ট ভিসায় ইউক্রেন গিয়েছিলেন। পড়াশোনার ফাঁকে অবসর সময়ে কাজ করে কয়েক বছরের মধ্যেই রাজধানী কিয়েভের নিপ্রস্কি জেলায় তৈরি পোশাকের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি।

প্রায় ২০ বছর আগে ওই দেশের পাসপোর্ট পেলে সেখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন আইয়ুব। এ সময় ইউক্রেনের নাগরিক এলোনার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। পরে মোহাম্মদ তায়েব (১৮) ও মোহাম্মদ কারীম (১৫) নামে তাদের দুটি ছেলে সন্তান জন্ম নেয়। পিতা আইয়ুব দুই ছেলে এবং স্ত্রীকে বাংলা ভাষা শিখিয়েছেন এবং স্ত্রী সন্তানদের নিয়ে দুই দফায় বেশ কয়েক মাস ধরে দেশে সময় কাটিয়ে গেছেন।

দেশের স্বজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে গেছেন এলোনা, তায়েব ও কারীম। রাসেল আরও বলেন, দেশে যোগাযোগ থাকলেও আমরা তায়েবের নিরাপত্তা নিয়ে চিন্তিত। আমরা দোয়া করি, সে যেন নিরাপদে থাকে এবং সুস্থভাবে আবার দেশে আমাদের মাঝে ফিরে আসতে পারে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত