আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সেন্ট্রাল ফ্লোরিডায় দিনব্যাপী স্বাধীনতা দিবস পালন

সেন্ট্রাল ফ্লোরিডায় দিনব্যাপী স্বাধীনতা দিবস পালন

বাংলাদেশটাকে নিয়ে অহংকার করার সময় এসেছে। গত ২৬ মার্চন শনিবার সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের স্বাধীনতা দিবস উদযাপনের সারা দিনব্যাপী অনু্ষ্টানের সমাপনিতে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধা প্রকৌশলী ইকবাল হায়দার একথা বলেন ।  তিনি নতুন প্রজন্মদের শপথ বাক্য পাঠ করান, তারা যেন যুগ যুগ  প্রবাসে বাংলাদেশের সকল জাতীয় দিবস উদযাপন করেন। তিনি আরো বলেন, বাংলাদেশ নিয়ে গুগলের সাহায্য নিয়ে দেখ, আমাদের অহংকার করার সবকিছু বিশ্ববাসী জানে।

বিশেষ অতিথি বক্তব্য উপদেষ্টা ডাঃ মুরাদ খান ঠাকুর বলেন, বাংলাদেশের উন্নয়ন আমাদের জন্য অনুপ্রেরণার।  মাত্র ১৩ বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নতি পৃথিবীর বুকে লাল সবুজ পতাকা সগৌরবে। আমরা বাংলাদেশকে নিয়ে অহংকার করি। সকল মুক্তিযোদ্বাদের স্বপ্ন আজ দৃশ্যমান  

ওরলান্ডোর  বারনেট পার্কে দুপুর সাড়ে বারোটা থেকে শুরু হয় সারা দিনের অনুষ্ঠান  সন্ধ্যা ৭ টায় শেষ হয়।  বাংলাদেশের স্বাধীনতার ৫১ তম বাষিকীতে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠানে নানা শহরের দেশপ্রেমিক প্রবাসীরা উপস্থিতি ছিল চোখে পড়ার মত৷

বাচ্চাদের নানান খেলাধুলার ইভেন্ট ছিল। সাথে ছিল বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগীতা। ৩ থেকে ১৭ বছরের নতুন প্রজন্মরা বাচ্চারা রং এর  তুলিতে পুরো বাংলাদেশ ফুটে তুলে। ছিল মহিলাদের খেলাধুলার নানা ইভেন্ট।

ছিল ক্যারম খেলার প্রতিযোীতা।

আম চাটনি, মুড়ি সহ নানা মুখরোচক খাবার পরিবেশন করা হয়। নানা শহরের প্রবাসী পরিবাদের নানা পদের খাবার রান্না করে পরিবেশন করা হয়।

সংগীত পরিবেশন করেন স্বপন অধিকারী,  মোহাম্মদ রহমান রানা, লিপি, নিজাম প্রথুখ।  

 

 


অনুষ্ঠানে গান, আড্ডা, খাবার, নানান খেলাধুলার ইভেন্ট সহ পুরো দিনটিতে প্রবাসীরা বাংলাদেশের স্বাধীনতা দিবসটি উপভোগ করেন। বাংলাদেশের  উন্নয়ন এর নানা সুখবর নিয়ে  আড্ডায় আলোচনা করেন ডা মুরাদ খান ঠাকুর প্রকৌশলী ইকবাল হায়দার, সাব্বির রহমান, সাংবাদিক জুয়েল সাদত, সুকন কাজী প্রমুখ।

বাংলাদেশের জাতীয় পতাকার আদলে পোশাক পরে সকল প্রবাসীরা উপস্থিত হন৷ সকল বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন মহিলা সদস্যরা।

অনেকেই নানা ভাবে এই সুন্দর স্বাধীনতা দিবসটি  প্রানব্ন্ত করতে সচেষ্ট ছিলেন তাদের মধ্যে আনোয়ার হোসেন সেন্টু, মুরাদ হোসেন, নাজিমুল্লাহ লিটন, জুয়েল সাদত, জনাব সামশু, মোহাম্মদ সফি, সাইদ আহমদ, আব্দুল জলিল,সামস ইউ আহমদ, ইসহাক আলী, হেলাল আহমদ,কাজী আসিফ সুকন,নুরেন হায়দার মিজান সবুজ,জাহিদ সরোয়ার  প্রমুখ।

অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানান আনোয়ার হোসেন সেন্টু ও আসিফ কাজী সুকন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত