আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পেনসিলভেনিয়ায় মোবাইল বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সম্পন্ন

পেনসিলভেনিয়ায় মোবাইল বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম সম্পন্ন

ওয়াশিংটন থেকে আগত মোবাইল বাংলাদেশ দূর্তাবাস কর্মকর্তা  রাশেদুজ্জামান (মিনিস্টার রাজনৈতিক) এবং আব্দুল হাই মিল্টন (পার্সপোট এবং ভিসা)-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টীম গত ১৫ই এপ্রিল থেকে ১৭ই এপ্রিল রোজ শুক্র, শনি এবং রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, ২০২২ইং আপার ডার্বি, আল মদিনা মসজিদে অবস্হান করে সেবা প্রদান করেন।

এ সময় দূর্তাবাস কর্মকর্তাবৃন্দ অভিবাসী বাংলাদেশিদের প্রায় ৬৫০টির অধিক নো ভিসা, ভিসা প্রদান, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন সত্যায়ন, বিভিন্ন ধরনের সনদের সত্যায়ন করাসহ অন্যান্য প্রয়োজনীয় সেবা কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন করেন।

তিন দিনের এই কার্যক্রমের সমাপ্তি পর্বে মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদ কমিটির প্রেসিডেন্ট জিয়াউদ্দিন এবংকাউন্সিলার শেখ সিদ্দিক, কাউন্সিলার মোহাম্মদ নূরুল হাসান দূর্তাবাস কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ এবং তাদের ভূয়সী প্রশংসাকরেন। বিশেষ করে আয়োজকদের পক্ষ থেকে এ বি এম আলতামাস বাবুল বলেন যে, ওয়াশিংটন থেকে আগত এবার টীমটিছিলো এক কথায় অতুলনীয়। যেমন ছিলো তাদের ব্যবহার তেমনি ছিল তাদের কাজ।ভিষণ আন্তরিক এবং দ্রুততার সাথে কাজ সম্পন্ন করেন। মানুষের মাঝে এ ধরনের সেবা প্রদানের মানসিকতা সেবা গ্রহনকারীদের মনযোগ আকর্ষন করেন এবং প্রত্যেকেআগত টীমকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।

আগত টীম মেম্বারদের পক্ষ থেকে জনাব আব্দুল হাই মিল্টন বলেন যে, মোবাইলে টীমে কাজ করার এটাই ছিলো তাঁর প্রথমকাজের অভিজ্ঞতা যা করতে পেরে সত্যিই তিনি আনন্দিত।এইবারের অভিজ্ঞতাকে তিনি ভবিষ্যতে অন্য কোন স্হানে আরোভালো সার্ভিস দেওয়ার আশ্বাস প্রদান করেন।

সর্বশেষ বক্তা হিসাবে আগত টীমের পক্ষ থেকে জনাব রাশেদুজ্জামান বলেন যে, তিনি মুগ্ধ আয়োজক টীমের কার্যক্রম, সহযোগিতা এবং আতিথেয়তায়।বিশেষ করে তিনি ধন্যবাদ প্রদান করেন সেবা গ্রহিতাদেরকে তাদের ধৈর্য্য সহকারে সেবা গ্রহনকরায়। তিনি ভবিষ্যতে আরো সুন্দর এবং গোছানোভাবে সেবা প্রদান করার আশ্বাস দেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত