আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

পেনসিলাভানিয়ার সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশী দম্পতি: স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত

পেনসিলাভানিয়ার সড়ক দুর্ঘটনার কবলে বাংলাদেশী দম্পতি: স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত

পেনসিলভানিয়ায় হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো তরুন এমরান হোসেন ও মারাত্মক আহত সামিহা আলাদিন মাত্র ২৩ দিন আগে তাদের নতুন জীবন শুরু করেছিলেন। নব দম্পত্তির ঘনিষ্ট বন্ধু সাঈফ হৃদয় এ তথ্য জানিয়ে বলেন, গত মাসে অনেকটা সাদামাটা অনাড়ম্বরভাবে অল্প সংখ্যক পরিচিতদের উপস্থিতিতে তাদের বিয়ে হয়েছিল।

স্বপ্নের আমেরিকায় নতুন জীবন গড়তে ২০১৯ সালে নোয়াখালির সোনাইমুড়ি উপজেলার আমিশপাড়া ইউনিয়নের নাওরি গ্রামের ছেলে এমরান নিউইয়র্কে এসে জীবন সংগ্রামের পাশাপাশি ভবিষৎ জীবনের নতুন জাল বুনে বিয়ে করেছিলেন নিউইয়র্কে জন্ম নেয়া সামিহাকে। লিম্যুজিন চালিয়ে জীবনের চাকা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তরুন ইমরান। কিন্তু তিন বছর পর সব সম্ভাবনা ও স্বপ্নকে পেছনে ফেলে ২২ এপিল লাশ হয়ে নিজ গ্রামে ফিরে গেছেন ২৩ বছরের এমরান।

ব্রুকলীনে ২০০২ সালে জন্ম সামিহার। স্ট্যাটান আইল্যান্ডের একটি স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে পেনসিলভানিয়ার পেন স্টেট কলেজে ভর্তি হয়েছিলেন মাস্টার্স করতে।

সপ্তাহে দুদিন সামিহাকে তার কলেজে যেতে হয় ক্লাস করতে। স্বামী এমরান ড্রাইভ করে নিয়ে যেতেন সামিহাকে। সেদিন ১৯ এপ্রিল রাতে ক্লাস শেষ করে নিউইয়র্কে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে এমরানের জীবনের অবসান হলেও সামিহার সামনে এক দুর্বিসহ জীবন অপেক্ষা করছে। দুর্ঘটনায় সামিহার ডান পা রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহে রয়েছেন চিকিৎকসরা। পায়ের ফ্র্যাকচারে স্টীলের পাত বসাতে পারছেন না তারা। তা থেকেই ধারণা করছেন পা হয়তো রক্ষা করা যাবে না। এছাড়া কাধেও মারাত্মক আঘাত পেয়েছেন সামিহা। শরীরের অন্যান্য অংশেও পেয়েছেন আঘাত।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত