আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

বাংলাদেশিসহ ৮১ অভিবাসনপ্রত্যাশীকে তিউনিশিয়া সমুদ্র থেকে উদ্ধার

বাংলাদেশিসহ ৮১ অভিবাসনপ্রত্যাশীকে তিউনিশিয়া সমুদ্র থেকে উদ্ধার

লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা করা ৮১ অভিবাসনপ্রত্যাশীকে সমুদ্র থেকে উদ্ধার করেছে তিউনিশিয়া। যার মধ্যে ৩২ জন ছিলেন বাংলাদেশি।

দেশটির নৌবাহিনী শনিবার (১৪ মে) এই অভিবাসী, শরণার্থীদের উদ্ধারের তথ্য জানিয়েছে। নৌকায় করে ঝুঁকিপূর্ণ উপায়ে তারা সমুদ্র পাড়ি দিচ্ছিলেন।

নৌবাহিনী জানায়, তিউনিশিয়ার উত্তর-পূর্ব উপকূল থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে বিপদে পড়া নৌকা থেকে তাদের উদ্ধার করা হয় তাদের।

নৌকার যাত্রীদের মধ্য ৩৮ জন মিশরীয়, ৩২ জন বাংলাদেশি, ১০ জন সুদানিজ এবং এক মরোক্কান ছিলেন।’ ২০ থেকে ৩৮ বছর বয়সি এই অভিবাসীরা তিউনিসিয়ার সীমান্তবর্তী লিবিয়ার উপকূলীয় গ্রাম আবু কামাশ থেকে যাত্রা করেন বলে নৌকর্মকর্তাদের জানিয়েছেন। তিউনিসিয়ার নৌবাহিনী তাদেরকে দেশটির ন্যাশনাল গার্ডের কাছে হস্তান্তর করেছে।

রুটবিহীন পথে ইউরোপ পৌঁছানোর লক্ষ্যে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া ও লিবিয়া থেকে ঝুঁকিপূর্ণ উপায়ে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করে বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা। তাদের প্রথম লক্ষ্য তিউনিসিয়া থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ইতালির দ্বীপ লাম্পেডুসা।

সমুদ্রে যাত্রাকালে এই অভিবাসীরা প্রায়ই লিবিয়া বা তিউনিসিয়া কর্তৃপক্ষের হাতে আটক হন। গত মাসে যাত্রার প্রস্তুতিকালে ৫৪২ জনকে আটকের কথা জানিয়েছে লিবিয়া।

দেশটিতে এএফপি ফটো সাংবাদিকের দেওয়া তথ্য অনুযায়ী- তাদের বেশিরভাগ ছিলেন বাংলাদেশি।
সমুদ্রের শক্তিশালী ঢেউয়ের বিপরীতে দুর্বল নৌকায় পাড়ি দেওয়া অভিবাসীনপ্রত্যাশীরা প্রায়ই বিপদে পড়েন।

আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম এর তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগরে ২০২১ সালে সমুদ্রে ডুবে গেছেন বা নিখোঁজ হয়েছেন এমন অভিবাসী, শরণার্থীর সংখ্যা প্রায় দুই হাজার জন। আগের বছর এই সংখ্যা ছিল ১৪০১ জন৷।
মৃত্যুঝুঁকি থাকলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে উন্নত জীবন যাপনের আশায় এশিয়া, আফ্রিকার অভিবাসীরা ভয়ংকর এই পথ বেছে নিচ্ছেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত