আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ব্রঙ্কসে অনুপ দাশ একাডেমীর বাংলা বর্ষবরণ

ব্রঙ্কসে অনুপ দাশ একাডেমীর বাংলা বর্ষবরণ

১৪ই মে ব্রঙ্কসের পার্কচেষ্টারে হয়ে গেল অনুপ দাশ একাডেমীর বাংলা বর্ষবরণ-১৪২৯। প্রবাসে জন্মগ্রহনও বেড়ে উঠা ছেলে-মেয়েদের মনোমুগ্ধকর পরিবেশনায় হল ভর্তি দর্শক যেন কয়েক ঘন্টার জন্য চলে গিয়েছিলেন ফেলে আসা স্মৃতি বিজড়িত বাংলাদেশে। প্রবাসে বেড়ে ওঠা এইসব ছেলমেয়রা রবীন্দ্রসংগীত, নজরুল সংগীতের সাথে যেমন চমৎকার নৃত্য পরিবেশন করেছে তেমনি ক্লাসিক্যাল নৃত্যেও তাদের পারদর্শিতার প্রমাণ রেখেছে।

নৃত্যের সাথে সাথে অত্যন্ত গুনী শিল্পীদের পরিবশনায় দর্শকরা উপভোগ করেছেন গানও আবৃত্তি। আবৃত্তিতে ছিলেন প্রবাসের জনপ্রিয় আবৃত্তি শিল্পী শুক্লা রায়, আবীর আলমগীর, ক্লারা রোজারিও।

নৃত্যে ছিল-আড্ডার শিক্ষিকা আভা ভাট নাগ রয়, মিথান দেব (আড্ডারশিক্ষিকা), ঈশানী,নিরমা, চৈতন্য, ঈশা, তিশা, অর্পিতা, কৃষ্ণা, তুলশী, রিয়া, অদিতি, পারমিতা, সংহিতা, অমৃতা, রুচি, সৃষ্টি, আদ্রিকা, জয়িতা।

সবশেষে ছিল গানের পর্ব। সংগীত পরিবেশন করেন বাংলাদেশ থেকে আগত রুপা আহমেদ, তিমির রায় আরও চমৎকার কিছু গান শুনিয়েছেন বাংলাদেশের কিংবদন্তী  শিল্পী সৈয়দ আব্দুল হাদী, প্রবাসের জনপ্রিয়ও গুনী শিল্পী তাজুল ইমাম।

অনুপ দাশ ড্যান্স একাডেমীর পরিবেশনায় অনেক দিন পর দর্শকরা একটি চমৎকার ও পরিচ্ছন্ন অনুষ্ঠান উপভোগ করলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ড: নুরুন্নবী (একুশে পদকপ্রাপ্ত) বিশ্বজিৎ সাহা (মুক্তধারা), ড: জিনাত নবী (সংগঠক), চমৎকার নাচগুলো কোরিগ্রাফ করেছেন গুরু অনুপ কুমার দাশ, গুরু আভা ভাট নাগ রয় (শিক্ষিকা), মিথান দেব (শিক্ষিকাও প্রোগাম পরিচালক)।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গোপন সাহা। তবলা: তপন মোদক, মন্দিরা: শহীদ উদ্দিন, যন্ত্র সংগীতে: মাটি ব্যান্ড, লিড গিটার-আহমেদ টিটু, মঞ্চসজ্জায়: টিপু আলম, কারিগরি সহযোগিতায়: অর্জুন সাহা, স্হিরচিত্র: তুষার আহমেদ, ব্যবস্হাপনায় আল্পনা গুহ, সুরাইয়া আলম, মিথান দেব, সহযোগিতায়: রনি বড়ুয়া, সদানন্দ ঘোষ, গনেশ ভৌমিক ও অরুপ দাশ।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
 

শেয়ার করুন

পাঠকের মতামত