আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

পান্তা ইলিশ ঘিরে ভার্জিনিয়ায় মানুষের উপচেপড়া ভিড়

পান্তা ইলিশ ঘিরে ভার্জিনিয়ায় মানুষের উপচেপড়া ভিড়

আকাশে প্রখর রোদ, প্রচন্ড গরম। তার পরেও থেমে থাকেনি মানুষের উচ্ছাস। দৃশ্য ছিল গত ৩ জুলাই রবিবার ভার্জিনিয়ার ফোর্ট হান্ট পার্কে পান্তা ইলিশের আয়োজন করেন একাত্তর ফাউন্ডেশন।


সংগঠনের প্রধান পারভীন পাটোয়ারী ও কবির পাটোয়ারী দম্পত্তির কঠোর পরিশ্রমে আয়োজিত এই পান্তা ইলিশ অনুষ্ঠানে মেট্রো ওয়াশিংটন এলাকার তিন সহস্রাধিক মানুষ অংশ নেয়।


দুপুর ১১ টায় শুভেচ্ছা বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। একদিনে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অন্য দিকে ইলিশ ভাজার গন্ধে ভরা দুপুরের খাবার। স্থানীয় মানুষদের হাতের তৈরী ইলিশ ভাজা,ভাত,গরুর রেজালা,আলু ভর্তা,বেগুন ভর্তা সহ বিভিন্ন রকমের ভর্তা,শুটকি,মুরগী ও  মিষ্টি ছিল মানুষের প্রধান আকর্ষণ।


স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন তাহসান। তাহসানের গান ও দর্শকের উল্লাস যেন ফোর্ট হান্ট পার্ক হয়ে উঠে ছোট একটি বাংলাদেশ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য নৃত্যশিল্পী ও অভিনেত্রী লায়লা হাসান। সঙ্গে ছিলেন প্রবাসী নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক রোজমেরী মিতু রিবেরু এবং সংগীত পরিচালক-শিল্পী কাঁকন রিবেরু! লায়লা হাসান একাত্তর ফাউন্ডেশনের এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেনা, কবির-পারভীন তথা গোটা একাত্তর ফাউন্ডেশন টীম দেশের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি এই সুন্দর অনুষ্ঠানের সফলতা কামনা করেন আরো বলেন, এভাবে প্রবাসে বাংলা সংস্কৃতির চর্চা বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে।


অনুষ্ঠানে ভিবিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য ব্যক্তি ও সংঠনককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ব্যক্তি হিসেবে সম্মাননা গ্রহণ করেন, বাচিক শিল্পী কবি আনিস আহমেদ, আবু বকর হানিফ, রোকেয়া হায়দার, সরকার কবির উদ্দিন, রেদোয়ান চৌধুরী, তৌফিক মতিন। সংগঠন হিসেবে সম্মাননা গ্রহণ করেন বর্ণমালা শিক্ষাঙ্গন। সংগঠনের পক্ষে সম্মাননা গ্রহণ করেন সভাপতি রোহিত মার্ক মন্ডল ও প্রতিষ্ঠাতা সভাপতি নাজনীন আক্তার।


পারভীন পাটোয়ারী অনুষ্ঠান শেষ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের আজকে কঠোর পরিশ্রম ও অর্জন হয়েছে উপস্থিত সকলের জন্য। এই জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত