আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভার্জিনিয়ায় বর্ণমালা স্কুলের শ্রেণী কক্ষে পাঠদান শুরু

ভার্জিনিয়ায় বর্ণমালা স্কুলের শ্রেণী কক্ষে পাঠদান শুরু

অত্যন্ত আনন্দঘন আমেজে দীর্ঘ ২ বছর কোভিড ১৯ পর   বর্ণমালা স্কুল, ১৪০০ জি স্ট্রিট, উডব্রিজ, ভার্জিনিয়াতে  চালু করা হয়েছে । উল্লেখ্য , ২০১৩ সালে বর্ণমালা স্কুল প্রতিষ্ঠার পর কোভিড ১৯ এর কারণে স্কুলের সরাসরি কার্যক্রম ২০২০ সালের এপ্রিল থেকে বন্ধ রাখা হয়েছিল ।

১৫ই জুলাই ২০২২ ভার্জিনিয়ায় বর্ণমালা স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে স্কুলের কার্যক্রম শুরু  হয়। ফিরোজ হোসেনের সঞ্চালনায়  ও রোহিতোষ মন্ডল এর সভাপতিত্বে  বর্ণমালা স্কুলের উপদেষ্টাগণ জনাব কবির পাটোয়ারী, রোকসানা পারভীন, আসাদুজ্জামান , পারভীন পাটোয়ারী  ও স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজনীন আখতার অতিথিদের আসন গ্রহণ করেন ।

স্কুলের সভাপতি উপস্থিত ছাত্র ছাত্রী, অভিভাবক, উপদেষ্টা মন্ডলীসহ আগত অতিথিদের নিয়ে স্কুলের পুনঃ শুভ উদ্বোধন ঘোষণা করেন । স্কুলের কার্যক্রমে পুনরায় সুস্থভাবে পরিচালনা করার জন্য বর্ণমালা স্কুলের ট্রেজারার - মহসিন রুবেল সকলের সহযোগিতা কামনা করেন । বর্ণমালা স্কুল পরিচালনার জন্য বর্ণমালা স্কুলের উপদেষ্টা পারভীন পাটোয়ারী স্কুলের বাৎসরিক ভাড়া বাবদ সমস্ত খরচ দেয়ার অঙ্গীকার ও সব সময় বর্ণমালা স্কুলের পাশে থাকার অভিপ্রায় ব্যক্ত করেন । পাশাপাশি স্কুলের উপদেষ্টা রোকসানা পারভীন ও আসাদুজ্জামান বাৎসরিক ভাবে অনুদান দেয়ার ঘোষণা করেন এবং স্কুলের খুদে শিক্ষার্থীদের হাতে স্কুলের উপকরণ তুলে দেন ।

স্কুলের প্রতিষ্ঠাতাকালীন থেকে জনাব জাকির হোসাইন , সিইও -ডাটা গ্রুপ এবং তৌফিক মতিন ,  সিইও- কমন্বেয়েলথ মর্টগেজ সব সময় পাশে থেকে বর্ণমালা স্কুলকে একটি যুগোউপযোগী কমিউনিটি ভিত্তিক সংগঠন হিসাবে গড়ে তোলার বিষয়ে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন ।

উদ্ভোধন অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় করে।  পিউলী'র কণ্ঠে ও রাজদীপের তবলায় জলের গান, সামিরা জাহানের নৃত্য, শ্রাবনীর কণ্ঠে নজরুল গীতি, দিশার প্রাণবন্ত দেশের গানসহ স্কুলের অন্যান্য ক্ষুদে শিল্পীদের পরিবেশনা,  যা আগত অতিথিদের মনে হৃদয়ের মূর্ছনায় ভরে উঠে স্কুলের উদ্ভোধন পর্বটি ।  

উল্লেখ্য, প্রত্যেক শুক্রবার সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত ১৪০০ জি স্ট্রিট, উডব্রিজ, ভার্জিনিয়াতে বর্ণমালা স্কুলের শ্রেণী কক্ষে  নাচ, গান ও বাংলা ভাষা শিক্ষণ কার্যক্রম চালু থাকবে

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত