আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

করোনার পর বিসিএ'র প্রথম বনভোজন

করোনার পর বিসিএ'র প্রথম বনভোজন

মহামারী করোনার কারণে সারা বিশ্ব স্তম্ভিত ছিল। ছিল সব ধরণের কার্যক্রম বন্ধ। তার এ ধারাবাহিকতায় বন্ধ ছিল বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন এর সকল কার্যক্রম।


১৭ জুলাই মেরিল্যান্ডের স্যান্ডি পয়েন্ট স্টেস্ট পার্কে সারাদিন ব্যাপী বনভোজনের আয়োজন করেন সংগঠনটির পরিচালনা কমিটি। মেট্রো ওয়াশিংটন এলাকার তিন শতাধিক বাঙালি শিশু-কিশোর প্রবীণ এতে অংশ গ্রহণ করেন।


নির্ধারিত সাথে নিজেদের তৈরী হালুয়া এবং পুরি সকালের নাস্তা পর্ব উপভোগ করেন উপস্থিত প্রবাসীরা। সবার চোখে মুখে যেন ছিল জীবন ফিরে পেয়ে একত্রে মিলিত হওয়ার আনন্দ। অনেকের সাথে কথা-শুভেচ্ছা বিনিময় ঘটেছে তিন বছর পর।


দুপুরের আহারে পর্বে ছিল, তিতাস, কুইয়া,পরিমল গমেজ, সুবাস রোজারিও, সুধীর কস্তা, জিনিয়া ও সুকুমারের তৈরী মজাদার বাংলা খাবার।


স্পোর্ট সেক্রেটারি জীবন পেরেরার পরিচালনায় ছিল মজাদার খেলাধুলা অনুষ্ঠান। এতে নানা বয়েসের মানুষ অংশগ্রহণ করেন।


বিকেলে বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল খেলায় অবিবাহিত দল জয়লাভ করে।


সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার পিউরীফিকেশনের সঞ্চালনে খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রবীণ ব্যক্তি আগষ্টিন পেরেরা, প্রেসিডেন্ট ডাঃ প্যাট্রিসিয়া শুক্লা গমেজ, সাবেক সভাপতি সম্পদ পেরেরা ও বিভিন্ন দাতাগণ।


করোনার দীর্ঘ বিরতির পর আবার একসাথে মিলিত হওয়ার অনুভূতি ব্যক্ত করেনা আগষ্টিন পেরেরা, নিকোলাস রেগো, হেনা কস্তা, দীপক মন্ডল,জন রোজারিও,মেরি রোজারিও,দিলীপ রোজারিও, পরিমল গমেজ, বিলাস ডি'কস্তা ও সুবাস রোজারিও। সবার মনে যেন ছিল জীবন ফিরে পাওয়ার এক অন্যরকম অনুভূতি।


লটারি পর্বের মধ্যে দিয়ে বিসিএসর বার্ষিক বনভোজন পরিসমাপ্তি ঘটে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এএল

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত