আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

এএবিইএ দ্বিবার্ষিক সম্মেলন ৭-৯ অক্টোবর

এএবিইএ দ্বিবার্ষিক সম্মেলন ৭-৯ অক্টোবর

যুক্তরাষ্ট্রে প্রকৌশল বিদ্যা, স্থাপত্যবিদ্যা ও  প্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বাংলাদেশীদের সংগঠন - আমেরিকান এসোসিয়েশন অব বাংলাদেশী ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস (এএবিইএ) এর  সদস্যদের মধ্যে অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান বিনিময় এবং শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষে সংগঠনের দ্বিবার্ষিক সম্মেলন আগামী অক্টোবরের  ৭-৯  ওয়াশিংটন ডিসি মেট্রো এলাকার  ৭  তারকা হোটেল গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এ অনুষ্ঠিত হবে।

এবারের সম্মেলনে বিজ্ঞান মেলা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার উপর সেমিনার, চাকুরি মেলা ও চাকুরি প্রদান,  নেটওয়ার্কিং সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান,  কে১২ বাচ্চাদের জন্য গণিত এবং তুচ্ছ বস্তু নিয়ে খেলার প্রতিযোগিতা (ট্রিভিয়া কম্পিটিশন), ক্যাটার্ড ডিনারসহ রোমাঞ্চকর সাংস্কৃতিক অনুষ্ঠান, সকালের নাস্তাসহ বার্ষিক সাধারণ সভা, পোটোম্যাক নদীতে মধ্যাহ্ণভোজ, সঙ্গীত ও নৌভ্রমনসহ পারিবারিক আনন্দ উৎসব অন্তর্ভুক্ত থাকবে।

এবারের সম্মেলনে ইন্ডিয়ান আইডলের রক কুইন ও সারে গা মা পা-খ্যাত শিল্পী মনীশা কর্মকার, প্রখ্যাত অভিনেতা ও শিল্পী তাহসান খান, সারে গা মা পা'র প্রথম রানার-আপ এবং প্রখ্যাত কন্ঠশিল্পী শুভশ্রী দেবনাথ, আধুনিক বাংলা গানের প্রখ্যাত কন্ঠশিল্পী অনিলা চৌধুরী এবং প্রখ্যাত কবিতা আবৃত্তিকার প্রজ্ঞা লাবনীসহ আন্তর্জাতিক শিল্পীরা পারফর্ম করবেন।

যুক্তরাষ্ট্রে সংগঠনের প্রতিটি শাখার সদস্য এবং  প্রকৌশলী নন এমন আগ্রহীদের চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করতে উৎসাহিত করা হচ্ছে। চলতি জুলাই মাসের মধ্যে রেজিস্ট্রেশন করলে হোটেল কক্ষের ভাড়া সাধারণ মূল্য প্রতিরাতের জন্য  ৩৫০.০০ এর পরিবর্তে ছাড়মূল্য ২৫০.০০ ডলারে পাওয়া যাবে। এ ছাড়া চলতি জুলাই মাসের মধ্যে সম্মেলনের পুরো তিন দিনের জন্য রেজিস্ট্রেশন করলে ডিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুল ডিনারসহ ছাড়মূল্য ১৫০.০০ ডলারে করার সুযোগ পাবেন!

রেজিস্ট্রেশনের জন্য ফয়সাল কাদের:(৩০১) ৫২৬ ৭৮৮৮; মিজান রহমান:(২১৬) ৩৫৬ ৫৫২১; শাহ আহমেদ:(২০২) ২৯৭ ৮৪৪২; কাজী জামান:(৭০৩) ৯৮৯ ০৬৩৩; মনি হাসান:(৩০১) ৩৪৬ ৮৮৩৭; আলী খান:(৫০২) ৭১৪ ১২২৫ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে ! আরো তথ্যের জন্য সংগঠনের ওয়েবসাইট https://aabea.org এ ভিজিট করা যেতে পারে।

 

 এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত