আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্র আ. লীগ নেতৃবৃন্দের সাক্ষাত

প্রধানমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্র আ. লীগ নেতৃবৃন্দের সাক্ষাত

শেখ হাসিনা সেপ্টেম্বরে নিউইয়র্ক আসছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক আসছেন। জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন ও দলীয় সূত্রে এই তথ্য জানা গেছে। তবে তাঁর নিউইয়র্ক আসার দিন—তারিখ এখনো চুড়ান্ত হয়নি। প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগদান ছাড়াও ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া সফর করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, এবারের ইউএনজিএ শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার। অধিবেশনের প্রথম দিন থেকেই শুরু হওয়া হাই লেবেল জেনারেল ডিবেট চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। অধিবেশন চলবে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।

এদিকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল সোমবার (১ আগষ্ট) ঢাকায় গণভবনে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এমপি’র সাথে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। এসময় প্রধানমন্ত্রী দলের খেঁাজখবর নেন এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দ জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান, তাঁকে গণ সম্বর্ধনা প্রদান বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। তবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে কোন আলোচনা হয়নি বলে সংশ্লিষ্টরা জানান।

জানা গেছে, দীর্ঘ প্রায় ৪ বছর পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের  নেতৃত্বে ৪ সদস্যের একটি  প্রতিনিধি দল সোমবার দুপুর ১২টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে গণভবনে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলে ছিলেন ড. সিদ্দিকুর রহমান, আব্দুস সামাদ আজাদ, নিজাম চৌধুরী ও মাহমুদুন নবী বাকি।

ঢাকা থেকে সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ প্রেরীত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে: ‘আজ  জাতীয় শোকের মাসে পহেলা আগষ্ট গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি দলের সফল সাক্ষাৎকার হয়েছে। আলোচনা খুবই আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনার মুল বিষয় ছিল মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন জাতিসংঘে সাধারণ পরিষদে অংশগ্রহণের সময়  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কতৃর্ক প্রবাসী নাগরিক সংবর্ধনার আয়োজন। সংবর্ধনা অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে না সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতি হবে কিনা এখনও ঠিক হয়নি। আমাদেরকে নাগরিক সংবর্ধনার আয়োজনের নির্দেশনা দিয়েছেন। এবার ওয়াশিংটনেও দ্বিতীয় সংবর্ধনা অনুষ্ঠান হতে পারে।

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এক লিখিত প্রস্তাব বিবেচনার জন্য উপস্থাপন করা হয়। সানন্দে বিবেচনা করবেন বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  নতুন কমিটির বিষয় নিয়ে দলীয় প্রধান কোন আলোচনা বা নির্দেশনা দেন নাই। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পদ নিয়ে আলোচনা হয়েছে কোন সিদ্ধান্ত দেন নাই পরে জানাবেন।


বঙ্গবন্ধুর মাজার জিয়ারত

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় স্বাধীন বাংলাদেশের স্থপতি ‘জাতির পিতা’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন। সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মঙ্গলবার (২ আগষ্ট) দুপুরে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন।


যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পাঞ্জলি অর্পণ, ফাতেহা পাঠ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন। মুনাজাত পরিচালনা করেন মওলানা নোয়াব আলী। দোয়া মোনাজাত শেষে তারা বঙ্গবন্ধুর বাসভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এর আগে তারা বঙ্গবন্ধু ভবনটি ঘুরে ঘুরে দেখেন।

এসময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো যারা ছিলেন তারা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরী, ওয়াশিংটন ডিসি আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকি ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রথম কার্যকরী সদস্য শাহানারা রহমান। এছাড়াও স্থানীয় ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দর সাথে সেখানে উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত