আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

১৩-১৪ আগস্ট নিউজার্সিতে ১৯তম নজরুল সম্মেলন

১৩-১৪ আগস্ট নিউজার্সিতে ১৯তম নজরুল সম্মেলন

আগামী ১৩-১৪ আগস্ট যথাক্রমে শনি ও রোববার নিউজার্সিতে অনুষ্ঠিতব্য  ১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিউজাসীর্র ইষ্ট ব্রুন্সউইকস্থ জেএমপি আর্ট সেন্টারে আয়োজিত দুদিনব্যাপী এবারের সম্মেলনের শ্লোগান হচ্ছে ‘চির উন্নত মম শির’। এই সম্মেলনের আয়োজক সংগঠন হচ্ছে শতদল।


এবারের উত্তর আমেরিকা নজরুল সম্মেলনে কবি নাতনী খিলখিল কাজী, বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, সালাহউদ্দিন আহমেদ, সুজিত মুস্তফা ও লীনা তাপসী সহ দেশ—বিদেশ ও প্রবাসের নজরুল গবেষক, নজরুল ভক্ত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। সম্মেলনটি সফল করতে ইতিপূর্বে মোহাম্মদ কবীর কিরণ—কে কনভেনর ও হাসান আমজাদ খান—কে সদস্য সচিব করে নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি (এনএএনসিসি)—এর একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান এম মোশাররফ হোসাইন।


১৯তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের কনভেনর মোহাম্মদ কবীর কিরণ বার্তা সংস্থা ইউএনএ—কে জানান, বাংলাদেশর জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে প্রবাসে তুলে ধরার লক্ষ্যে সবার সহযোগিতায় আমরা এবারের সম্মেলন করতে যাচ্ছি। ইতিমধ্যেই সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে নিউইয়র্ক ও নিউজাসীর্ রাজ্য সহ উত্তর আমেরিকার ১২টি সংগঠন অংশ নিচ্ছেন। আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন। দু’দিনের এই সম্মেলনের কর্মকান্ডের মধ্যে থাকবে কবি নজরুলের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সেমিনার, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

প্রতিদিন বেলা ২টায় কনফারেন্স কক্ষ খোলা হবে এবং আড়াইটায় অনুষ্ঠান শুরু হয়ে চলবে রাত ১০/১১টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশ ও প্রবাসের জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পীদের গান ছাড়াও বিশেষ অকর্ষণ থাকবে নিউইয়র্ক ঢাকা ড্রামার প্রযোজনায় কাজী নজরুল ইসলামের ছোট গল্প অবলম্বনে নাটক “রাক্ষুসী”। এর নাট্যরূপ ও নির্দেশনায় রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী শিরীন বকুল। নজরুল সম্মেলনটি সফল করতে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছে নর্থ আমেরিকা নজরুল কনফারেন্স কমিটি (এনএএনসিসি)।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত