আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মিশগানে বাংলাদেশ দূতাবাসের সচিব লাঞ্ছিত, কনস্যুলেট সেবা বন্ধ

মিশগানে বাংলাদেশ দূতাবাসের সচিব লাঞ্ছিত, কনস্যুলেট সেবা বন্ধ

যুক্তরাষ্ট্রের মিশিগানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মুহাম্মদ আব্দুল হাই মিল্টন নাজেহাল হয়েছেন। রোববার রাত ১০টার দিকে ডেট্রয়েট ডাউনটাউন নদীর পাড়ে এ ঘটনা ঘটে।

স্মারকলিপি গ্রহণ না করায় তার ওপর চড়াও হয় ৭-৮ জনের একটি দল।

দূতাবাস সচিবকে হেনস্তার ঘটনায় মিশিগানের ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ।

সোমবার বিকালে কনস্যুলার ক্যাম্পের স্থানীয় আয়োজকরা এক সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সচিব মিল্টনসহ দূতাবাস কর্মকর্তারা রোববার রাতে ডেট্রয়েট ডাউনটাউন নদীর পাড়ে ঘুরতে যান। মিশিগানে স্থায়ী কনস্যুলেট অফিসের দাবিতে স্মারকলিপি দেওয়ার জন্য নদীর পাড়ে যান ৭-৮ জনের একটি দল। দূতাবাস সচিব মিল্টন নদীর পাড়ে স্মারকলিপি গ্রহণ করেননি। দূতাবাসের অফিসিয়াল ই-মেইলে পাঠানোর পরামর্শ দেন। এতে ক্ষেপে যান তারা। তারা মিল্টনকে গালিগালাজ করেন।

একপর্যায়ে তাকে মারধরের জন্য চড়াও হন। এ ঘটনায় ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের নির্দেশে ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দূতাবাস সচিবকে হেনস্তার ঘটনায় কমিউনিটির বড় ক্ষতি হয়েছে। ভোগান্তি বেড়েছে বাংলাদেশি পাসপোর্টধারীদের। দূতাবাস সচিবকে শারীরিক হেনস্তা করা নিন্দনীয়। এর তীব্র প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমেদ, সেক্রেটারি আবু আহমেদ মুসা, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি জাবেদ চৌধুরী, সেক্রেটারি সুমন কবির, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আবদুল আহাদ, সেক্রেটারি সৈয়দ মতিউর রহমান শিমু।

এদিকে হঠাৎ করে কনস্যুলার সেবা বন্ধ করে দেওয়ায় মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছেন শত শত সেবাপ্রার্থী। তারা ক্যাম্পে এসে দেখেন দরজায় তালা ঝুলছে। পরে সেবার বদলে ক্ষুব্ধ মনে ফিরে যান তারা।

প্রবাসী বাংলাদেশিদের সহজে কনস্যুলার সেবা পৌঁছে দিতে হ্যামট্রামিকের আমিন রিয়েলেটি অফিসে শুক্রবার থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত চার দিনের ভ্রাম্যমাণ ক্যাম্প চালু করেছিল ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাস।
এ ব্যাপারে জানতে দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) আব্দুল হাই মিল্টনকে গণমাধ্যমকর্মীরা তার মুঠোফোনে বিভিন্ন সময় কল দেন; কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরে গণমাধ্যমকর্মী পরিচয়ে তার মোবাইলে ম্যাসেজ পাঠালেও তিনি কোনো সাড়া দেননি।

-যুগান্তর

শেয়ার করুন

পাঠকের মতামত