আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আন্তর্জাতিক গুম খুন প্রতিরোধ দিবসে জাতিসংঘের সামনে বিক্ষোভ

আন্তর্জাতিক গুম খুন প্রতিরোধ দিবসে জাতিসংঘের সামনে বিক্ষোভ

আন্তজাতিক গুম খুন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে নিউইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশীরা। সমাবেশ থেকে বাংলাদেশে গুম হওয়া স্বজনদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন সহ সরকারের বিভিন্ন সমালোচনা করে শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবী করা হয়। মঙ্গলবার (৩০ আগষ্ট) অপরাহ্নে জাতিসংঘ ভবনের সামনে ফাস্ট এভিনিউ ও ৪৩ স্ট্রীটস্থ পার্কে এই সমাবেশের আয়োজন করা হয়। বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত চলে এই সমাবেশ। উল্লেখ্য, জাতিসংঘে পুলিশ প্রধানদের সম্মেলন চলাকালে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পুলিশ প্রধানদের সম্মেলনে বাংলাদেশ দলের নেতৃত্বে দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। তার সাথে আইজিপি ড. বেনজীর আহমদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


জাতিসংঘ সদর দফতরের মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড ডেভেলমেন্ট ফর বাংলাদেশ (এইআরডিবি) এবং বাংলাদেশী আমেরিকান কনসার্নড সিটিজেন এর ব্যানারে এই বিক্ষোভ  সমাবেশ করা হয়। সমাবেশে কোয়ালিশন ফর হিউম্যান রাইটস এন্ড ডেমোক্রেসি ইন বাংলাদেশ, সাউথ এশিয়ান পলিশি ইনিশিয়েটিভ, গুম হওয়া স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ প্রভৃতি সংগঠনও এতে যোগ দেয়। এছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মিজানুর রহমান ভূইয়া মিল্টন ও জসিম ভূইয়া’র নেতৃত্বে বিএনপির নেতা—কমীর্রাও সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে এতে যোগ দেন।  


বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচআরডিবি’র সভাপতি  মাহতাব উদ্দিন আহমেদ, সিএইচআরডি বাংলাদেশের সেক্রেটারি ইমরান আনসারী, বোর্ড মেম্বার রীটা রহমান, বিশিষ্ট লেখিকা মিনা ফারাহ, সাংবাদিক এমদাদ চৌধুরী দিপু, বিএনপি নেতা  মিজানুর রহমান ভূইয়া মিল্টন, জসিম ভূইয়া, গোলাম ফারুক শাহীন, মাওলানা অলি উল্লাহ আতিকুর রহমান, আহবাব চৌধুরী, হাবিবুর রহমান সেলিম রেজা প্রমুখ। সমাবেশে গুম হওয়া ব্যারিষ্টার আরমানের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ভিকটিমের চাচা মীর মাসুম আলী। সমাবেশটি সঞ্চালনা করেন মাহবুবুর রহমান।

 
সমাবেশে অংশগ্রহনকারীরা বিভিন্ন দাবী—দাওয়া সম্বলিত ব্যানার, ফেস্টুন প্রদর্শন ছাড়াও ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’, ‘সন্তান হারা মায়ের ডাক, ফ্যাসিবাদ নিপাদ যাক’, ‘গেট ব্যাক মাই ব্রাদার’ প্রভৃতি শ্লোগানে মুখরিত করে তোলে জাতিসংঘ ভবনের সম্মুখ রাজপথ।


সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকারের সমালোচনা করে বলেন, অবৈধ ভোটের এই সরকার স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে, কোথাও গণতন্ত্রের লেশমাত্র নেই, সরকার দেশের সর্বত্রই ভয়ের সংস্কৃতি সৃষ্টি করেছে। বক্তারা অবিলম্বে বাংলাদেশে গুম, খুন বন্ধ, ইতিমধ্যে গুম হওয়া স্বজনদের অবিলম্বে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া এবং বাংলাদেশে জোরপূর্বক গুম তদন্তে জাতিসংঘকে একটি স্বাধীন কমিশন গঠন করতে হবে। সমাবেশ শেষে সিএইচআরডি বাংলাদেশ এর পক্ষে জাতিসংঘ মহাসচিব সমীপে একটি স্মারকলিপি দেয়া হয়।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত