আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

শিকোগোতে ৩৬তম ফোবানা সম্মেলন শুরু আগামীকাল, সকল প্রস্তুতি সম্পন্ন

শিকোগোতে ৩৬তম ফোবানা সম্মেলন শুরু আগামীকাল, সকল প্রস্তুতি সম্পন্ন

যুক্তরাষ্ট্রের শিকাগোতে ৩ দিনব্যাপী ৩৬তম ফোবানা সম্মেলন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। শেষ হবে আগামী রবিবার। ইতোমধ্যে সম্মেলন বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।

সম্মেলনের আনন্দ উৎসবে যোগ দিতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসয়েশন অফ শিকাগোল্যান্ড (বিএসি) নেতৃবৃন্দ।

আয়োজক কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী জানান, শিকাগো শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ফোবানা সম্মেলন। এই সম্মেলন উত্তর আমেরিকার বাংলাদেশিদের মহামিলনোৎসব এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে আমাদের অহংকার বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার সবচেয়ে বড় আয়োজন। সবাইকে সাথে নিয়ে এই আনন্দ-উৎসবে মেতে ওঠার জন্য আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

তিনি জানান, ইতোমধ্যে হোটেল রুম সম্পূর্ণ বুক হয়ে গেছে। পরিকল্পনা অনুযায়ী সমস্ত আয়োজন এবং প্রস্তুতি  সম্পন্ন হয়েছে। বাংলাদেশ থেকে শিল্পী ও অতিথিরাও অনেকে এসে পৌঁছে গেছেন। এখন শুধু সম্মেলন শুরুর অপেক্ষা। 

উত্তর আমেরিকার ৬০টিরও বেশি বাংলাদেশি-আমেরিকান সংগঠন এই সম্মেলনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছে। এবারের সম্মেলনে অন্যান্য আয়োজনের পাশাপাশি রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন প্রজন্মের অংশগ্রহণে চমৎকার পরিবেশনা, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি ব্যাবসায়ী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ’, সেমিনার: নারীর ক্ষমতায়ন, যুব নেতৃত্ব গঠন, অভিবাসন সংক্রান্ত আইন নিয়ে আলোচনা, বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা, জনপ্রিয় স্থানীয় শিল্পীদের পরিবেশনা, জনপ্রিয় চলচ্চিত্র পরিবেশনা, প্রবাসী বাংলাদেশি সমাজে অবদান রাখা  বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা পুরস্কার প্রদানসহ আকর্ষণীয় আয়োজন।

এবারের সম্মেলনে প্রধান অতিথি হয়ে আসছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনার জন্য বাংলাদেশ থেকে আসছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্রদেব, বেবি নাজনিন, রিজিয়া পারভীন ও ফাহমিদা নবী।‌ এছাড়াও থাকবেন স্থানীয় শিল্পীরা।

এই প্রথমবারের মতো ফোবানার ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে আরেকটি মহতি প্রয়াস এবং তা হলো, ফোবানা ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে একটি ছাত্র বৃত্তি চুক্তি (Scholarship MOU) স্বাক্ষর করেছে ওই বিশ্ববিদ্যলয়ের ছাত্রদের বৃত্তি প্রদানের জন্য। বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আসছেন এই সম্মেলনে।  

প্রবাসী বাংলাদেশি বাংলাদেশিদের এই আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।  

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত