আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সির বনভোজন অনুষ্ঠিত

ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সির বনভোজন অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্র॥ নিউজার্সির গ্যারেট মাউন্টেনের পিকনিক স্পট গত ৪ সেপ্টেম্বর রবিবার পরিনত হয়েছিল নিউজার্সি প্রবাসী সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরবাসীর মিলন মেলায়।এই দিন নিউজার্সির ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সি আয়োজন করে বনভোজন ও মিলন মেলা ২০২২ ।

বিপুল সংখ্যক প্রবাসী ভাদেশ্বরবাসীর উপস্থিতে বনভোজন এর  প্রথমার্ধে চলা নানা রকম ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল বিভিন্ন বয়সী বালক- বালিকাদের দৌড় প্রতিযোগিতা।পুরুষদের মধ্যে চলেফুটবল,ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা আর অন্যদিকে মেয়েদের মধ্যে চলে মিউজিক্যাল চেয়ার ও পিলো পাস খেলা।

দুপুরের জম্পেশ খানাদানার পর মুল মঞ্চের নাচ গানও জমে উঠে ।সর্বশেষে বনভোজন আয়োজক কমিটি  ভাদেশ্বর এসোসিয়েশন অব নিউজার্সি’র সদস্যদের সার্বিক তত্বাবাধনে আয়োজন করা হয় আলোছনা সভা, রাফেল ড্র - বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের জন্য পুরুস্কার বিতরন পর্ব ।তা বিতরন করেন এসোসয়েশনের কর্মকর্তা ও পৃষ্ঠপোষকেরা ।

এই বনভোজনের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন প্যাটারসন সিটির নয়াবাজার সুপারমার্কেটের স্বত্বাধিকারী মনসুর আহমেদ আইয়ুব।

এসময় সেখানে অন্যানদের মধ্যে উপস্তিত ছিলেন প্যাটারসন সিটি মেয়র আন্দ্রে সাঈয়া, মনসুর আহমেদ আইয়ুব, মোহাম্মদ মুনিম আহমেদ, বুরহান উদ্দীন বুলু, মোহাম্মদ বদরুল আলম, আব্দুল হেলিম, জালালাবাদ আমেরিকার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লোকমান হোসাইন, সাংবাদিক বিশ্বজিৎ দে বাবলু, আনোয়ার চৌধুরী পারেক, এজি এম হাছান, আব্দুল কাদিরসহ আরও অনেক।

আর এই বনভোজনে উপস্তিত সবাই তাপমাত্রা স্বাভাবিক থাকায় প্রানভরে পিকনিকের সকল আয়োজন উপভোগ করেন।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত