আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কর্মী সভা

শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের কর্মী সভা

জাতিসংঘের চলতি ৭৭ তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯ সেপ্টেম্বর সোমবার রাতে নিউইয়র্কে আসছেন। এ উলক্ষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের সভাপতি আজমল আলীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক বিশ্বজিৎ দে বাবলু-এর সঞ্চালনায় প্যাটারসন শহরের ওয়াইন এভিনিউতে অবস্থিত বর্নালী রেস্ট্রুরেন্টে নিউজার্সি স্টেট আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগের এক কর্মী সভা হয়েছে ।

১৬ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত ওই কর্মী সভা শেষে নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দগন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান নিউজার্সি স্টেটে আওয়ামী লীগ এবং প্যাটারসন সিটি আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নিউইয়র্কে আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে ১৮ সেপ্টেম্বর রবিবার নিউইয়র্কে’র জ্যাকসন হাইটস এর ডাইভারসিটি প্লাজার স্বাগত রেলী, ১৯ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায়জে এফ কে এয়ারপোর্টে আয়োজিত অভ্যর্থনা সভা, ২৩ তারিখ দুপুর ২টা  জাতিসংঘের সামনে শান্তি সমাবেশ এবং ২৪ তারিখ সকাল ১০টায় প্রবাসী নাগরিক সংবর্ধনাসহ যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দীকুর  রহমান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ঘোষিত প্রত্যেক কর্মসূচিতে তারা যোগদান করবেন।।

এসময় সেখানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নিউজার্সি স্টেটে আওয়ামী লীগ সহসভাপতি রেজাউল করিম চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান, তথ্য ও গবেষনা সম্পাদক শাহাব উদ্দীন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রসূন কান্তি তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইমরান হোসাইন, উপ দপ্তর সম্পাদক মিল্টন দাশ, প্যাটারসন সিটি আওয়ামী লীগের সভাপতি সায়েক হোসেন, সাধারণ সম্পাদক নাহাত চৌধুরী সানিয়াত, সহসভাপতি দ্বীপ্ত রায়, আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান, বিশ্বজিৎ সাহা, কৌশিক দে, সাইফ-উর রহমান, সেলিম মোহাম্মদসহ আরও অনেক।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]



শেয়ার করুন

পাঠকের মতামত