আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

অরেঞ্জকাউন্টিতে সনাতন বেঙ্গলী সোসাইটির শারদোৎসব

অরেঞ্জকাউন্টিতে সনাতন বেঙ্গলী সোসাইটির শারদোৎসব

অরেঞ্জকাউন্টিতে যথাযথ ধর্মীয় মর্যাদায এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়ে গেল সনাতন বেঙ্গলী সোসাইটির শারদোৎসব। Stanton Civic Center এর সুদৃশ্য কমিউনিটি হলে তিন দিন ব্যপি এই সার্বজনীন দূর্গা পূজার আয়োজন করা হয়।


২৩ সেপ্টেম্বর পূজার উদ্বোধনী দিনে দূর্গা মায়ের সুদৃশ্য প্যান্ডেল স্হাপন এবং ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার শুভ সূচনা হয়। এরপরে স্হানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মহালয়ার বিশেষ আলেখ্যানুষ্ঠান।

২৪ সেপ্টেম্বর পূজার বিশেষ আকর্ষণ ছিলসা রে গা মা পা চ্যাম্পিয়ন অন্কিতা ভট্টাচার্যের একক সংগীতানুষ্ঠান। মনোজ্ঞ এই সুরের মূর্ছনায়, প্রায় পাঁচ শতাধিক দর্শকশ্রোতার উপস্হিতিতে হল ছিল কানায় কানায় পূর্ণ। পূজার শেষ দিনে মন্চস্হ হয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক, খ্যাতির বিড়ম্বনা। শিশু কিশোরদের অনুষ্ঠান, দম্পতি নৃত্য, ফ্যাশন শো, ধুনুচি নাচ, সিঁদুর খেলা, এবং বিশেষ আরতির মাধ্যমে শেষ হয়দূর্গোৎসব।

সনাতন বেঙ্গলী সোসাইটির এবারের পূজার বিশেষ আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান মালা। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা উপমা সাহার পরিকল্পনা ও সন্চালনায় শুদ্ধ সংস্কৃতির চর্চা উপস্হিত সকলকে মুগ্ধ করে। বিশেষ করে মহালয়ার আলেখ্যানুষ্ঠান, স্হানীয় শিল্পীদের পরিবেশনায় নাচ, গান আর নাটক দর্শকরা প্রাণভরে উপভোগ করেন। পুজার তিন দিনই পরিবেশন করা হয় মুখোরোচক আর সুস্বাদু খাবার এবং প্রতিদিনই ভক্ত দর্শকদের সমাগমে মুখরিত ছিল পুজা প্রাঙ্গন।

সনাতন বেঙ্গলী সোসাইটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি শ্রী অমৃত বিবেক সরকার সবাইকে শারদ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানান।

 

 এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত