আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের মৃত্যু

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলামের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

দেশে এবং প্রবাসের অতিপরিচিত মুখ হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাষ্ট্র শ্রমিকদলের যুগ্ন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম (৪৩) এর মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

জহিরুল ইসলাম ২০১৬ সালে রাজনৈতিক আশ্রয়ে আমেরিকায় আসেন। খুব শীঘ্রই স্ত্রী এবং সন্তানকেও আমেরিকায় নিয়ে আসার পরিকল্পনা ছিল তার।

মৃত জহিরুল ইসলামের ভাই ইমদাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গাড়ি পার্ক করা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মেডিকেল রিপোর্ট পেলে এই বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

ইমদাদুল ইসলাম জানান, 'জহিরুল ইসলাম লিফট এর গাড়ি চালাতেন। প্রতিদিনের মতো ১৬ ডিসেম্বর সকালে তিনি কাজে যান। আমিও রাতের বেলায় একই গাড়িটি চালাই। বিকেল ৩টায় তার ফোনে কল দিই। কিন্তু সে ফোন ধরছিলো না। গাড়িও ট্র্যাকিং করতে পারছিলাম না।

শেষ পর্যন্ত সন্ধ্যা ৬টা দিকে আমি ও আমার রুমমেট গাড়ি নিয়ে কুইন্স বুলেভার্দে যেয়ে দেখি গাড়িটি নেই। পরে জিপিএস থেকে দেখি গাড়ি পাশেই কার্নিশ এবং আলবিউ অ্যাভিনিউ এর মধ্যে পার্ক করা। আমরা সেখানে যেয়ে গাড়ির দরজা খুলে দেখি সে নড়ছে না ও তার শরীর নিথর। আমরা সাথে-সাথেই পুলিশ কল করি। পুলিশ এবং অ্যাম্বুলেন্স আসে। স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা জহিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন'।

জহিরুল ইসলামের নামাজে জানাজা গত ১৭ ডিসেম্বর বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ওইদিন সন্ধ্যায় আমিরাত এয়ারলাইন্সযোগে তার লাশ বাংলাদেশে পাঠিয়ে দেয়া হয়। সেখানের জানাজা শেষে তাকে হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

জহিরুল ইসলাম কোনো রোগে আক্রান্ত ছিলো কী না, এমন প্রশ্নের জবাবে ইমদাদুল ইসলাম জানান, তার ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার ছিলো।

জহিরুল ইসলাম পরিবারের বড় ছেলে। বাংলাদেশে তার স্ত্রী, ৮ বছর এবং সাড়ে ৬ বছরের দুটো সন্তান রয়েছে। বাংলাদেশে থাকাকালীন সে জাহাজে চাকরি করতো।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত