আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

        বাজেট সংকটে রিভারসাইড কাউন্টিতে ৬২২ শেরিফের পদ কমানোর আশঙ্কা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বাসকে এগিয়ে দেখানো জরিপটি ভুয়া

        ই জিন ক্যারল মামলায় ট্রাম্পের আবেদন ফের খারিজ

        ওমানকে বোমা হামলার হুমকি ট্রাম্পের, ইরান চুক্তি নিয়ে বাড়ছে উত্তেজনা

        ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে গুলিতে ৫ জন আহত, আলমারি থেকে তরুণ আটক

        ইউএসএস লিংকনে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে: মার্কিন কমান্ডার

বৃহত্তর ওয়াশিংটন ডিসি ডুয়াফির নতুন কমিটির শপথ গ্রহণ

বৃহত্তর ওয়াশিংটন ডিসি ডুয়াফির নতুন কমিটির শপথ গ্রহণ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া ও মেরিল্যান্ডের ঢাকা বিশ্ববিদ্যালয় আলামনাই ফোরামের (ডুয়াফি) ২০২৩-২০২৪ বছরের কার্যনির্বাহী পরিষদের অভিষেক হয়েছে।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মেরিল্যান্ডের পোটোম্যাক-এর হারবার্ট হোভার মিডল স্কুলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে নতুন এই পরিষদ দায়িত্বভার গ্রহণ করে।

অনুজীব বিজ্ঞান বিভাগের ড. এ কাইয়ুম খান প্রেসিডেন্ট এবং ইংরেজি বিভাগের ইরাজ তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া অনুজীব বিজ্ঞান বিভাগের ড. ইসরাত সুলতানা মিতা ভাইস প্রেসিডেন্ট, জৈব রসায়ন বিভাগের নাজমুল হক রনি যুগ্ম সম্পাদক এবং পদার্থ বিজ্ঞান বিভাগের আহসান কবির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ওয়াহেদ হোসাইনি, জৈব রসায়ন বিভাগের ড. আরিফুর রহমান এবং ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের আন্তর্জাতিক সম্প্রচারক ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক আনিস আহমেদ নবনির্বাচিত এই পরিষদের শপথ বাক্য পাঠ করান।

নবনির্বাচিত সভাপতি কাইয়ুম খান ডুয়াফির কার্যক্রম আরও বাড়িয়ে একে একটি পেশাজীবি যোগাযোগ সংগঠনে পরিণত করার পাশাপাশি নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের সকল কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ২০২৩-২০২৪ বছরে ডুয়াফির কমিউনিটি সার্ভিস এবং সমাজকর্ম প্রদান, অভিবাসন এর উপর কর্মশালা আয়োজন, পারিবারিক পাওয়ার অব অ্যাটর্নি সেবা প্রদান, গৃহহীনদের জন্য চ্যারিটি প্রদান, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর উপর কর্মশালা আয়োজন, ডুয়াফি পরিবারের জন্য আউটডোর আনন্দ-বিনোদন আয়োজন করা, ডুয়াফি পিকনিক আয়োজন করা, ডুয়াফি ডে উদযাপন, ডুয়াফির লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে এর লোগোর উন্নয়ন করা, স্বাধীনতা দিবসের গল্প বলা ইত্যাদির পাশাপাশি আগের বছরের ন্যায় অন্যান্য অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।

এর আগে বিগত বছরে ডুয়াফির যেসব সদস্য ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

বিদায়ী সভাপতি শতরুপা বড়ুয়া নবনির্বাচিত পরিষদের সফলতা ও অগ্রগতি কামনা করেন। শপথ গ্রহণের পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকায় বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক প্রাক্তন গ্রাজুয়েট উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত