আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দুবাইয়ে প্যারেডে বাংলাদেশ’

দুবাইয়ে প্যারেডে বাংলাদেশ’

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসের
উদযাপন উপলক্ষে দুবাইয়ে আয়োজিত এক
স্ট্রিট প্যারেডে বর্ণিল পরিবেশনা করেছে
‘টিম বাংলাদেশ’।
শনিবার দেশটির ৪৪ তম জাতীয় দিবস
উপলক্ষে দুবাইয়ে বিশ্বের উচ্চতম দালান বুর্জ
খলিফার সামনের রাজপথে আয়োজিত
প্যারেডে অংশ নিয়েছে প্রবাসী
বাংলাদশিরা।
প্যারেডে অংশ নেওয়া ‘টিম বাংলাদেশ’র
সার্বিক পরিচালনায় ছিল সামাজিক সংগঠন
বাংলাদেশ সোশাল ক্লাব আর সহায়তায়
এনআরবি কেয়ার ফর গালফ।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই সড়কটি
যানবাহন যাতায়াতের জন্য বন্ধ করে দেয়
কতৃপক্ষ। আর প্যারেড শুরু হয় আমিরাত
সামরিক বাহিনীর কুজকাওয়াজ দিয়ে।
প্যারেডে বাংলাদেশের প্রতিপাদ্য ছিল
‘টিম টাইগার’। ক্রিকেটে বাংলাদেশের
অগ্রযাত্রা জানান দিতেই এই থিম নির্বাচন
করা হয়। প্রতীকী বাঘ, ৫০ মিটারের ব্যাট
এবং বল নিয়ে প্যারেডে অংশগ্রহণ করে
প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও বৈশাখি
সাজের দল, বাউলের দলের বর্ণিল আর
জাকজমকপূর্ণ পরিবেশনায় দর্শকরাও মুগ্ধ
হয়েছেন এটা বলা যায়।
টিম বাংলাদেশের হয়ে অংশ নেওয়া
জুলফিকার আলী খান জানিয়েছেন,
প্যারেডে দুই শতাধিক প্রবাসী অংশ
নিয়েছেন।
বর্ণানুক্রমে আমিরাতের পরেই ছিল
বাংলাদেশ। এরপর ভারত, আমেরিকা, ফ্রান্স,
সৌদি আরবসহ অনান্য দেশ তাদের
পরিবেশনা তুলে ধরে দুবাইয়ের রাজপথে।
প্যারেডে বাংলাদেশের হয়ে ছাত্র-ছাত্রী,
শিক্ষক, রাজনৈতিক নেতা, সাংবাদিক,
সংস্কৃতিকর্মীসহ সর্বস্তরের প্রবাসীরা অংশ
নিয়েছে।
টিম বাংলাদেশের তত্ত্বাবধানে ছিলেন
স্থানীয় বাংলাদেশ সোশাল ক্লাবের
সভাপতি নওশের আলী। সমন্বয়কারী ও
সহায়তাকারী হিসেবে ছিলেন এনআরবি
কেয়ার ফর গালফের প্রধান নির্বাহী
রফিকুল্লাহ গাজ্জালী। তারা দুইজন
একযোগে বলেন, ‘এই আয়োজনে দুবাইয়ে
পজিটিভ বাংলাদেশকে উপস্থাপন করার
চেষ্টা করছি আমরা।’
প্রবাস জীবনের অভিজ্ঞতা সরাসরি
আমাদের জানান। নাম, ঠিকানা ও
সংশ্লিষ্ট ছবিসহ লেখা পাঠিয়ে দিন এই
ঠিকানায়: labanglatimes@gmail.com

শেয়ার করুন

পাঠকের মতামত