আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আমেরিকার প্রথম মুসলিম নারী বিচারপতির শপথগ্রহণ

আমেরিকার প্রথম মুসলিম নারী বিচারপতির শপথগ্রহণ

যুক্তরাষ্ট্রে প্রথম মুসলমান নারী
বিচারপতি হিসেবে শপথ নিলেন
ক্যারলিন ওয়াকার ডিয়ালো
(৪০)। বৃহস্পতিবার সন্ধ্যায়
অনাড়ম্বর এক অনুষ্ঠানে পবিত্র
কোরআন স্পর্শ করে নিউইয়র্কে
কিংস কাউন্টির সপ্তম
মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট
সিভিল কোর্টের বিচারপতি
হিসেবে ক্যারলিন ওয়াকার
ডিয়ালোকে শপথ বাক্য উচ্চারণ
করান কিংস কাউন্টি সুপ্রিম
কোর্টের আরেক নারী
বিচারপতি ক্যাথি কিং।
উভয় বিচারপতিই আফ্রিকান-
আমেরিকান এবং জনগণের
সরাসরি ভোটে তারা এ পদ লাভ
করেন। বিচারপতির দায়িত্ব
পালনকালে তারা সরকারের
সমস্ত সুযোগ-সুবিধা পাবেন।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত
নির্বাচনে ডিয়ালো জয়ী হন।
বাংলাদেশি-আমেরিকানরাও
তার পক্ষে কাজ করেছেন।
ব্রুকলিন বরো হলে অনুষ্ঠিত
শপথগ্রহণের এ ঐতিহাসিক
অনুষ্ঠানে পবিত্র কোরআন
থেকে পাঠ এবং মোনাজাত
পরিচালনা করেন বাংলাদেশি
ইমাম কাজী কাইয়ুম। এ সময়
অন্যান্য ধর্মীয় নেতারাও
উপস্থিত ছিলেন। সোরা আলা’র
তরজমা করেন বিচারপতি
ডিয়ালোর কন্যা মারয়াম
ডিয়ালো।
মোনাজাতের আগে সকলে এক
মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন
করেন ক্যালিফোর্নিয়া,
প্যারিসসহ বিভিন্ন স্থানে
জঙ্গি হামলায় হতাহতদের
আত্মার প্রতি শ্রদ্ধা এবং
সন্ত্রাসীদের প্রতি ধিক্কার
আর ঘৃণা প্রদর্শনের জন্যে। এ
পর্বেরও নেতৃত্ব দেন ইমাম
কাজী কাইয়ুম।
অনুষ্ঠানে মূলধারার রাজনীতিক
এবং প্রবাসের বিশিষ্ট
আইনজীবী এন মজুমদার
সংক্ষিপ্ত বক্তব্যে উল্লেখ
করেন, ‘যুক্তরাষ্ট্রকে বিশ্বের
শ্রেষ্ঠতম রাষ্ট্রে পরিণত করতে
ইমিগ্র্যান্টদের মেধা আর
শ্রমের ভূমিকাও অপরিসীম।
একইসঙ্গে মুসলিম-
আমেরিকানরাও আমেরিকাকে
নিজের আবাস হিসেবে গ্রহণ
করে নিজ নিজ অবস্থান থেকে
কাজ করছেন। বিচারপতি
হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে
মুসলিম নারীদের অবদানেরও
স্বীকৃতি পাওয়া গেল।’

শেয়ার করুন

পাঠকের মতামত