আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

নাইজেরিয়ায় চার বাংলাদেশি বিচারের মুখোমুখি

নাইজেরিয়ায় চার বাংলাদেশি বিচারের মুখোমুখি

অবৈধভাবে অপরিশোধিত তেল পাচারের অভিযোগে নাইজেরিয়ায় আটক চার বাংলাদেশিকে বিচারের মুখোমুখি করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত বাংলাদেশিরা হলেন-জাহিদুল ইসলাম, সাহিনুল ইসলাম , রফিকুল ইসলাম এবং শেখ শিবলি। তবে তাদের কারো পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি।
গত মার্চে নাইজেরিয়ার লাগোস লেগুন এলাকার একটি জাহাজে অবৈধভাবে  ৩,৪২৩ টন অপরিশোধিত তেল উঠানোর সময় নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের ও চারজন বাংলাদেশের নাগরিক। তাদের প্রত্যেকের বিরুদ্ধে চারটি করে অভিযোগ আনা হয়েছে। নাইজেরিয়ার আইন অনুযায়ী, প্রতিটি অভিযোগের শাস্তি পাঁচ বছর করে কারাদণ্ড। তবে একই সময়ে বিচারাধীন হওয়ায় মঙ্গলবার তাদেরকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামিরা চাইলে ১ লাখ ডলার জরিমানা প্রদান করে দণ্ড থেকে মুক্তি পেতে পারবে। যে জাহাজটিতে করে তেল পাচার করা হচ্ছিল সেটি জব্দ করেছে সরকার।

প্রসঙ্গত, আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় প্রতিবছর পাইপলাইন স্যাবোটাজ করে শত কোটি ডলারের তেল চুরি করে পাচারকারীরা। তাই তেল চুরির মামলা নাইজেরিয়া সাধারণ ঘটনা। অনেক ক্ষেত্রেই জরিমানা দিয়ে পাচারকারীরা কারাদণ্ড এড়িয়ে যায়।

সূত্র: এএফপি

শেয়ার করুন

পাঠকের মতামত