আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

মাইন্সে বিজয় দিবসের অনুষ্ঠানে জার্মান ও বাংলাদেশীদের মিলনমেলা

মাইন্সে বিজয় দিবসের অনুষ্ঠানে জার্মান ও বাংলাদেশীদের মিলনমেলা

বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বের নানা জায়গায় অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠান। শনিবার জার্মানির মাইন্স নগরীতে জার্মান-বাংলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হল আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইনলান্ড ফালশ এর প্রাদেশিক সংসদের সদস্য এবং সিডিইউ মাইন্স শাখার সভাপতি ভোলফগাং রাইশেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট জার্মান রাজনীতিক এবং শিল্পপতি লুকাস আউগুস্তিন এবং সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সিডিইউ মাইন্স শাখার কার্যকরী পরিষদের সদস্য কার্স্টেন লাংগে। অনুষ্ঠান উপস্থাপন করেন হাসিনা খান তানিয়া এবং আব্দুল হাই। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী এবং রাজনীতিক ইউনূস আলী খান, সহ-সভাপতি আসমা খান, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা খন্দকার মাহমুদুল গনি, বাংলা-জার্মান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান লিটন, বাংলাদেশ মানবাধিকার কমিশন, জার্মানির সভাপতি মনির হায়দার, সামাজিক সংগঠন ‘শেষ ঠিকানা’র সভাপতি মোহাম্মদ সেলিম, বাংলা-জার্মান সমিতি ফোর্শহাইম এর সভাপতি মনা সাইদ।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন জনপ্রিয় ইউরোপের জনপ্রিয় সংগীত শিল্পী আব্দুল মুনিম, কনা ইসলাম, জালাল আহমেদ এবং নিম্মি কাদের। কবিতা আবৃত্তি করেন কবি মীর জাবেদা ইয়াসমিন ইমি এবং হোসাইন আব্দুল হাই। বাঁশি বাজিয়ে শোনান রবি রায় এবং নৃত্য পরিবেশন করেন লিপিকা আহমেদ এবং পুজা ঘোষ।
বাংলাদেশ এবং জার্মানির জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবস, বড় দিন এবং নতুন বছরের আগমনের প্রেক্ষাপট ঘিরে বাংলাদেশী এবং জার্মানদের এই মিলনমেলা। অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের বীর শহীদদের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীর শহীদদের এবং ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের শহীদ সদস্যদের এবং সাম্প্রতিক প্যারিস হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে সেসময় জার্মানির সহযোগিতার ভূয়সী প্রশংসা করা হয়। এছাড়া সাম্প্রতিক সময়ে ইউরোপে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বক্তাগণ বলেন, এই হামলার জন্য কোনভাবেই মুসলমানরা কিংবা ইসলাম ধর্ম দায়ী নয়। বরং কিছু বিভ্রান্ত এবং বিচ্ছিন্নতাবাদী মানুষ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। কিন্তু এর ফলে ইউরোপীয় সমাজে সব ধর্ম, বর্ণ ও জতির শান্তিপূর্ণ সহাবস্থান কোনভাবেই বাধাগ্রস্ত হতে পারে না এবং এসব ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত