আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মার্কিন টিভির প্রযোজক হলেন বাংলাদেশি তরুণী

মার্কিন টিভির প্রযোজক হলেন বাংলাদেশি তরুণী

এনবিসির মালিকানাধীন ডব্লিউএইচএজি নিউজ চ্যানেলের প্রযোজক ও সংবাদদাতা হিসেবে যোগ দিলেন বাংলাদেশী বংশোদ্ভূত তাসমিন মাহফুজ। আর এর মধ্য দিয়ে মূলধারায় শীর্ষস্থানীয় মিডিয়ায় বাঙালি প্রজন্মের অবিস্মরণীয় উত্থানের পরিধি প্রসারিত হচ্ছে।

এর আগে তাসমিন এবিসি-ফোর ইউটাহ্্র সাউদার্ন ইউটাহ ব্যুরো চীফ ছিলেন। সেখানে তিনি নিজে স্পট জার্নালিজমের সময় ফটো শ্যুটিং করেছেন, সেগুলো প্রচারের উপযোগীও করেছেন। টিভি সাংবাদিকতায় তাসমিনের যাত্রা শুরু হয় ইস্তাম্বুল থেকে। এরপরই ‘ইব্রু টিভি’ নামক একটি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কে যোগ দিয়েছিলেন তাসমিন। সেই টিভিতে তিনি রিপোর্টিং করেন নিউইয়র্ক সিটি, নিউজার্সী এবং ওয়াশিংটন ডিসি থেকে। হ্যারিকেন স্যান্ডির আঘাতে ক্ষত-বিক্ষত এলাকার রিপোর্টিংয়ের পর কানেকটিকাটে স্যান্ডিহুক এলিমেন্টারি স্কুলে নির্বিচার গুলিবর্ষণের ঘটনাবলীর স্পট রিপোর্টিংয়ের মধ্য দিয়ে তাসমিনের সাংবাদিকতা মার্কিনীদেরও দৃষ্টি কাড়ে। এ জন্যে গত বছর তাকে টিভি নিউজে অসাধারণ ভূমিকার জন্যে তাসমিনকে ‘উইমেন ইন মিডিয়া ফাউন্ডেশন’র পক্ষ থেকে এওয়ার্ড প্রদান করা হয়। গত জুন মাসে নিউইয়র্ক সিটিতে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে এ পুরস্কার গ্রহণ করেন তাসমিন।

তাসমিন নিজেকে বিশেষ কোন গোত্র অথবা অঞ্চলের মধ্যে আটকে রাখতে চান না। নিজেকে বিশ্বের নাগরিক হিসেবে গণ্য করেন এবং মানবতার কল্যাণে সাংবাদিকতাকে প্রাধান্য দিচ্ছেন।

ফ্লোরিডার ওয়েস্ট পামবীচের বিশিষ্ট ব্যবসায়ী-সমাজকর্মী আব্দুল ওয়াহিদ মাহফুজ এবং সাংস্কৃতিক সংগঠক নাজমুন মাহফুজের কন্যা তাসমিন ইন্টারন্যাশনাল স্টাডিজে গ্র্যাজুয়েশন করেন জর্জিয়ার আটলান্টায় অবস্থিত এমরয় ইউনিভার্সিটি থেকে। একই প্রতিষ্ঠান থেকে মাস্টার্স করেছেন আইন বিষয়ে। এরপর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দু’বছরের ইন্টার্নশিপ করেছেন জাতিসংঘ সদর দফতরে। ৬ ভাষায় কথা বলতে অভ্যস্ত তাসমিন এখন ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ওয়েস্ট ভার্জিনিয়া এবং পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যব্যাপী প্রচারিত ডব্লিউএইচএজি নিউজ চ্যানেলের সান্ধ্যকালিন সংবাদ বুলেটিন অর্থাৎ ৬টা, ৭টা এবং রাত ১১টার সংবাদ কভার করছেন। একইসাথে বিশেষ এসাইনমেন্টও থাকছে প্রতিদিনের কভারেজের সাথে। অর্থাৎ weকর্মজীবনের শুরুতেই ব্যস্ততা নিত্য সঙ্গী হয়েছে বাঙালি সংস্কৃতির প্রতি দরদি তাসমিনের। শৈশব আর কৈশোরে ফ্লোরিডার আরো অনেকের সাথে কম্যুনিটির প্রায় প্রতিটি অনুষ্ঠানেই তাসমিন ছিলেন সরব। তার মা একটি টিভিতে দু’সপ্তাহ অন্তর ছোট্ট একটি অনুষ্ঠান চালাতেন সাউখ ফ্লোরিডায়। পিবিএস এবং ক্যাবল টিভিতে তা দেখা যেত। ঐ সময়েই তাসমিন তার মায়ের সাথে নানাভাবে সম্পৃক্ত ছিলেন অর্থাৎ টিভি সাংবাদিকতার প্রতি তার আগ্রহ তৈরী হয়েছিল।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডিয়া জগতে বাংলাদেশী বংশোদ্ভূত তাসমিনের ভূমিকা ক্রমান্বয়ে প্রশংসিত হওয়ায় তার মা-বাবাসহ কম্যুনিটির সুধিজনও আপ্লুত। সকলেই তাসমিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত