আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

টরন্টোতে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব

টরন্টোতে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব

টরন্টোস্থ বাঙালি অধ্যুষিত এলাকা ড্যানফোর্থস্থ  ২৬০ ডজ রোডের টেলর ক্রিক পার্কে স্থায়ীভাবে শহীদ মিনার নির্মাণের প্রস্তাব জমা দেয়া হয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট বোর্ডের সদস্যবৃন্দ, ইষ্ট ইয়র্কের কাউন্সিলার জ্যানেট ডেভিস, তাঁর সহকর্মী জ্যা থিসেন এই প্রস্তাব সিটি অফ টরন্টোর কাছে জমা দেয়।

পরে সিটি অফ টরন্টো সাথে শহীদ মিনার নির্মাণের অনুমোদন ও অগ্রগতি নিয়ে ঘন্টাব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মনুমেন্ট আশা করছে, আগামী দু-তিন মাসের মধ্যেই তা চূড়ান্ত ফলাফল জানতে পারবে।

মনুমেন্টের সাধারণ সম্পাদক ফুয়াদ চৌধুরী ইত্তেফাককে জানান, শহীদ মিনার প্রস্তাবনা নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনার প্রধান বিষয়বস্তুগুলো হলো-শহীদ মিনার নির্মাণের নির্ধারিত স্থানের ভূমি জরিপ, নির্মাণপূর্ব  পরীক্ষা, রিপোর্ট ও নকশা জমা দেয়া, শহীদ মিনার তৈরির জন্য অর্থ সংগ্রহ, নির্মাণে কি কি উপাদান ব্যবহৃত হবে, তৈরির সময়সীমা ইত্যাদি।

সিটির পক্ষে এই সভায় উপস্থিত ছিলেন পার্ক পার্টনারশিপ ডেভেলপমেন্ট ম্যানেজার রব রিচার্ডসন, পার্কনীতি ও প্রকল্প উপদেষ্টা মেগান প্রাইজ, সাংস্কৃতিক বিষয়ক ম্যানেজার স্যালি হান, শিল্পকলা বিষয়ক কর্মকর্তা ক্লারা হাতগুটাই, বন বিষয়ক পরিকল্পনাকারী ক্রিস্টিন ওল্ডস্নাল প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত