আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ওয়াশিংটন ডিসিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠামেলা অনুষ্ঠিত

ওয়াশিংটন ডিসিতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠামেলা অনুষ্ঠিত

পৌষ পার্বনের পিঠা উৎসব বাংলার গ্রামছেড়ে চলে এসেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। গত ৬ ফেব্রুয়ারি শনিবার নোভা কমিউনিটি কলেজের মিলনায়তনে মহাড়ম্বরে উদযাপিত হলো পিঠা উৎসব। শতরুপা বড়ুয়ার উপস্থাপনায়, বি সি সি ডি আই বাংলা স্কুলের শিক্ষার্থীদের  জাতীয় সঙ্গীত পরিবেশনায় অনুষ্ঠানের শুরু।

তারপর প্রবাসে বাংলা সংস্কৃতি, ভাষা, কৃষ্টি আর ঐতিহ্যকে তুলে ধরতে মঞ্চায়িত হয় নাচ, গান ,নৃত্য। উপস্থিত দর্শকবৃন্দ জানালেন তাদের অনুভূতির কথা। বাংলা স্কুলের সভাপতি সন্জয় বড়ুয়া ও সাধারণ সম্পাদক আমিনুল হুদা চৌধুরী উপস্থিত দর্শকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পিঠামেলায় আগত প্রবাসী বাংলাদেশিদের  স্বতস্ফুর্ত অংশগ্রহণে মিলনায়তন যেন একটা হৈ হৈ রই রই ব্যাপার। ভিড় ঠেলে এক স্টল থেকে অন্য ষ্টলে যাওয়া সময়ের ব্যাপার। দোকানিদের ডাক -আসুন আসুন , দলে দলে পিঠা খেতে আসুন...বড্ড মজার পিঠা। বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে পাটিসাপ্টা, ভাপাপিঠা এলোগেলো, বুলশা, বিবিখানা, তেলেপিঠা, চিতইপিঠা, চানার সন্দেষ, গজাগজা, পাকুনপিঠা, মাংশেরপিঠা, নারিকেল পুলি, নিমকি, চুপতি পিঠা, ঝালপিঠা, সাবুদানার, ডালপুরি , ডালপাকন, পানতুয়া সহ প্রায় চল্লিশ রকমের পিঠা। পিঠা প্রতিযোগিতায়  স্থান নির্ধারণ করে পূরষ্কৃত করা হয়।


এবারের পিঠা প্রতিযোগিতায় প্রথম হয়েছে নোয়াখালী পিঠাঘর, দ্বিতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশনের মধুর ক্যান্টিন, তৃতীয় রকমারী পিঠাঘর।   ওয়াশিংটনের ব্যান্ড সংগীত দল শ্যাডো ড্রিমসের ব্যান্ড সংগীত পরিবেশনা ছিল পিঠামেলার সর্বশেষ আকর্ষণ।


১৯৮৭ সাল থেকে যে সংগঠনের পথচলা, সেই বি সি সি ডি আই বাংলা স্কুল ১১তম পিঠামেলার আয়োজন করে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের আনন্দ বন্যায় ভাসিয়ে দিল।

শেয়ার করুন

পাঠকের মতামত