আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশী রশীদ

মার্কিন কংগ্রেসে লড়ছেন বাংলাদেশী রশীদ

আসছে নভেম্বরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য জর্জিয়ার ডিসট্রিক্ট-৭ আসন থেকে ইউএস রিপ্রেজেন্টেটিভ (কংগ্রেসম্যান) পদে প্রার্থী হলেন আটলান্টার বাংলাদেশি-আমেরিকান ড. রশীদ মালিক। ডেমক্র্যাটিক পার্টির পক্ষ থেকে ড. মালিক ওরফে হাদী গত ৭ মার্চ তাঁর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করেন এবং এরপরই আটলান্টার লরেন্সভিলের বাসিন্দা এবং মালিক কলেজেন প্রধান নির্বাহী কর্মকর্তা রশীদ মালিককে দলীয় প্রার্থী হিসেবে চ’ড়ান্তভাবে মনোনয়ন দেয়া হয়।

ড. মালিক তাঁর নির্বাচনী ইশতেহারে মূলধারায় কর্মসংস্থানের ক্ষেত্রে মাইক্রো ইন্টারপ্রিনারশিপ পদ্ধতির মাধ্যমে অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা নেবেন বলে ঘোষণা দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে ভালবাসুন, এখনও ভোটার না হলে অনতিবিলম্বে ভোটার হউন এবং ভোট প্রদান করে ডেমক্র্যাটিক পার্টি তথা আমেরিকান মূল্যবোধকে জাগ্রত রাখুন।’

তিনি হিলারী ক্লিনটনকে প্রেসিডেন্ট হিসেবে জয়যুক্ত করার আহবান জানান এবং মাইক্রো-ইন্টারপ্রিনারশিপ পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে ও সেই সাথে যোগাযোগ ব্যবস্থা, ইউনিভার্সাল হেলথ ও ইউনিভার্সাল শিক্ষা পদ্ধতিকে মূলধারার জীবন-ব্যবস্থায় চালু করতে তাঁকে ভোট দেয়ার অনুরোধ জানান।
ড. রশীদ মালিক গত ২০১০ সালে ডেমক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে জর্জিয়া স্টেট হাউজ অব রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এরপর ২০১২ সালে জর্জিয়া স্টেট সিনেটর পদেও দ্বিতীয়বার প্রার্থী হন। কিন্তু একবারও জয়ী হতে পারেননি। তবে এবার ডেমক্র্যাটিক পার্টি তাঁকে স্টেট নির্বাচনের পরিবর্তে ইউ এস কংগ্রেস নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

আসন্ন নির্বাচনে ইউএস প্রতিনিধি পরিষদে এই প্রথম একজন বাংলাদেশী লড়ার সংবাদ পাওয়া গেল। এর আগে মিশিগান থেকে বাংলাদেশী বংশোদ্ভ’ত হাসিম ক্লার্ক কংগ্রেসম্যান (২০১১-২০১৩) হয়েছিলেন। তিনিও ডেমক্র্যাটিক পার্টিও টিকেটেই জয় হন। কিন্তু এক টার্মের পর আর পুননির্বাচিত হতে পারেননি।

শেয়ার করুন

পাঠকের মতামত