আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সাবেক মেয়র লুৎফুরের বিরুদ্ধে ভোট জালিয়াতির প্রমাণ পায়নি স্কটল্যান্ড ইয়ার্ড

সাবেক মেয়র লুৎফুরের বিরুদ্ধে ভোট জালিয়াতির প্রমাণ পায়নি স্কটল্যান্ড ইয়ার্ড

টাওয়ার হ্যামলেটসের সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তদন্ত থেকে সরে এসেছে স্কটল্যান্ড ইয়ার্ড। ভোট জ্বালিয়াতিসহ নানান অভিযোগে গত বছরের এপ্রিলে সাবেক মেয়রকে ইলেকশন কোর্টে দোষি সাব্যস্ত করার প্রায় ১২ মাস পরে স্কটল্যান্ড বুধবার তাদের ওয়েব সাইটে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। কোর্টের প্রায় ২শ পৃষ্ঠার রায় প্রকাশের পর ভোট জ্বালিয়াতির সব অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছিল মেট পুলিশের স্পেশাল ইনকোয়ারি টিম। দীর্ঘ প্রায় ১২ মাস তদন্ত শেষে উত্থাপিত অভিযোগগুলো ক্রিমিনাল অফেন্স হিসাবে গণ্য করার মতো যথেষ্ট প্রমাণ মিলেনি বলে জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড। এছাড়া কোর্টের জাজ ইলেকশন পিটিশন শুনানির সময় তদন্তের জন্য কোনো তথ্য-উপাত্ত রেফার করেননি বলেও মেট পুলিশের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ক্রাউন প্রসিকিউশনের সঙ্গে পূর্ণ আলোচনা সাপেক্ষেই মেট পুলিশ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে স্কটল্যান্ড ইয়ার্ডের এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন টাওয়ার হ্যামলেটসের টোরি লিডার কাউন্সিলর পিটার্স গোল্ড। সাবেক মেয়র লুৎফুর রহমানের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে না পারাকে তিনি পুলিশের ব্যর্থতা বলে উল্লেখ করে এর জন্যে পুলিশকে লজ্জিত হওয়া উচিত বলে মনে করেন। তবে স্কটল্যান্ড ইয়ার্ড বলেছে, মেট পুলিশ নির্বাচনে জ্বালিয়াতি কিংবা যেকোন অভিযোগ অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে থাকে। পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে নির্বাচন কমিশন, স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করবে যাতে নির্বাচনী প্রক্রিয়ার স্বকীতায় বজায় থাকে। এদিকে টাওয়ার হ্যামলেটস এর একজন মুখপাত্র বলেছেন জালিয়াতির অভিযোগগুলো অত্যন্ত স্বাধীনতাভাবে নিরপেক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

ওদিকে স্কটল্যান্ড ইয়ার্ডের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক নির্বাহী মেয়র লুৎফুর রহমান। জনগণের ভালোবাসায় সততার জয় হবেই বলে উল্লেখ করে তার পাশে থাকার জন্য বারার সাধারণ জনগণ এবং শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটসের প্রথম নির্বাহী মেয়র লুৎফুর রহমান ২০১৪ সালে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচীত হবার পর ভোট জ্বালিয়াতিসহ নানান অভিযোগে বারার ৪জন ভোটার হাইকোর্টে পিটিশন দাখিল করেন। এ পিটিশনের ভিত্তিতে গত বছরের ২৩শে এপ্রিলে কোর্টের চুড়ান্ত রায়ে মেয়র লুৎফুর রহমান এবং কাউন্সিলর আলিবর চৌধুরীকে দোষি সাব্যস্ত করা হয়। বাতিল করা হয় ২০১৪ সালের মেয়র নির্বাচনের ফলাফল। এছাড়াও মেয়রকে ৫ বছরের জন্য নির্বাচনে নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানা করা হয়। কোর্টের রায়ের পর জুন মাসে অনুষ্ঠিত হয় পরবর্তী মেয়র নির্বাচন। এ নির্বাচনে লেবার প্রার্থী জন বিগস মেয়র নির্বাচিত হন। কোর্টের রায়ের প্রায় ১ বছর পর লুৎফুর রহমানের বিরুদ্ধে ভোট জ্বালিয়াতির কোনো অভিযোগকে অপরাধ হিসাবে গণ্য করার মতো কোনো প্রমাণ না পাওয়ায় যায়নি বলে ঘোষণা দিল স্কটল্যান্ড ইয়ার্ড।

শেয়ার করুন

পাঠকের মতামত