আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লিবিয়ায় সহিংসতায় চার বাংলাদেশি নিহত

লিবিয়ায় সহিংসতায় চার বাংলাদেশি নিহত

লিবিয়ার বেনগাজিতে সহিংসতায় চার বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন ও মো. হাসান।

রোববার বিকেল ৩টার দিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এ-সংক্রান্ত একটি পোস্ট দেন।

 ভেরিফাইড পেজের ওই পোস্টে তিনি লেখেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, চার বাংলাদেশি লিবিয়ার বেনগাজিতে বিবদমান দুই পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নিহতরা হলেন- ময়মনসিংহের হুমায়ন কবির, রাজবাড়ীর জসিম উদ্দিন, মো. হাসান এবং আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি। ত্রিপোলিতে আমাদের দূতাবাস নিহতদের বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নিচ্ছে।’

লিবিয়ায় এখন বড় দুই বিদ্রোহীগোষ্ঠীর দুটি সরকার আছে। লৌহমানব মুয়াম্মার গাদ্দাফির পতনের পর দুটি সরকার গঠন করে ইসলামপন্থি বিদ্রোহীরা। কাউন্সিল অব ডেপুটিস ২০১৪ সালের গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। এই সরকারের রাজধানী তোবরুকে। এদের পক্ষে আছে মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং লিবিয়ার সেনাবাহিনী। কিন্তু কাউন্সিল অব ডেপুটিস সরকারকে প্রত্যাখ্যান করে লিবিয়ার মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বে আরেকটি সরকার গঠন করে বিদ্রোহীরা। এই সরকারের পক্ষে আছে কাতার, সুদান এবং তুরস্ক। এই পক্ষের সরকারের রাজধানী ত্রিপোলি। প্রায়ই এ দুই সরকারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাদের সংঘর্ষের বলি হয় অনেক সাধারণ ও বেসামরিক মানুষ।

শেয়ার করুন

পাঠকের মতামত