আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬৫

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ৬৫

পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লাহোরের একটি পার্কের বাইরে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৬৫ জন নিহত ও ২৫০ আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, কারা কীভাবে বোমা হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

উদ্ধার কর্মকর্তা জাম সাজ্জাদ হুসাইন বলেছেন, গুলশান ইকবাল পার্কের বাইরে রবিবার সন্ধ্যায় এ বিস্ফোরণ ঘটেছে। এতে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে তিনি জানিয়েছেন।


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কেন্দ্রীয় শহর হচ্ছে লাহোর। পাঞ্জাব প্রদেশ সাধারণভাবে দেশটির অন্যান্য অংশের তুলনায় শান্ত থাকে।


শহরের পুলিশ সুপার মুহাম্মাদ ইকবাল সুবহান বলেন, এটি ছিলো আত্মঘাতী বোমা হামলা। শিশু পার্কের যে স্থানে অনেক সংখ্যক পরিবার জমা হয়েছিলো। এদের অধিকাংশই ছিলো নারী এবং শিশু। বিস্ফোরণে নিহতের সংখ্যা ৬৫।

কান্নায় ভেঙে পড়েছে নিহত এক পরিবারের সদস্যরা

তিনি আরো জানান, এই ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২৫০ জনের মত আহত হয়েছেন।


প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলে যেনো রক্তের বন্যা বয়ে গেছে। যেখানে সেখানে লাশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে।


পার্কের নিকটবর্তী সকল হাসপাতাল আহতদের দ্বারা পরিপূর্ণ করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।


পত্যক্ষদর্শী এক স্থানীয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্কটিতে প্রবেশের জন্য অনেকগুলো গেট আছে। কিন্তু এখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই।


এই হামলায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠি দায় স্বীকার করেনি।

শেয়ার করুন

পাঠকের মতামত