আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ক্যালিফোর্নিয়ার সান হোসে প্রবাসী বাংলাদেশি দম্পতি খুন!

ক্যালিফোর্নিয়ার সান হোসে প্রবাসী বাংলাদেশি দম্পতি খুন!

ক্যালিফোর্নিয়ায় সান হোসে এক প্রবাসী বাংলাদেশি দম্পতি খুন হয়েছেন। রবিবার সান হোসের একটি বাড়ি থেকে এই দম্পতির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হচ্ছেন গোলাম রাব্বি (৫৯) ও তার স্ত্রী শামিমা রাব্বির (৫৭)।

নিহত গোলাম রাব্বির বন্ধুরা জানান, কয়েকদিন ধরে দুজনের খোঁজ না পেয়ে তাদের বন্ধুরা ওই বাড়িতে গিয়ে দুজনের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

নিহত রাব্বি প্রকৌশলী এবং শামিমা হিসাবরক্ষক ছিলেন বলে জানা গেছে। তারা দুজনই সান হোসের এভারগ্রিন ইসলামিক সেন্টারের সদস্য ছিলেন।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে গোলাম রাব্বির কোনো খোঁজ না পেয়ে গত রোববার বিকেলে তার কয়েক বন্ধু সান হোসের বাড়িতে যান। সেখানে গিয়ে তারা বাড়ির দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকেই তাদের চোখে পড়ে খুনের ভয়াবহ দৃশ্য। দুজনের রক্তাক্ত মৃতদেহ কাঠের মেঝেতে পড়ে ছিল। সেখানে একটি চিরকূটও পাওয়া যায় যাতে লেখা ছিল- ‘দুঃখিত, আমার প্রথম খুনটি ছিল বিরক্তিকর’।

তবে সে সময় নিহত দম্পতির ১৭ ও ২১ বছর বয়সী দুই ছেলে বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন তাদের বন্ধুরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলেও এখনও খুনের রহস্য উদঘাটন করতে পারেনি।

কয়েক দশক আগে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি দেওয়া রাব্বি এবং তার স্ত্রী বন্ধুবৎসল, শান্তিপ্রয় ছিলেন বলে জানিয়েছেন তাদের বন্ধুরা।

তাদের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কিনা তাও বলতে পারছেন না বন্ধুরা। তাদের এমন আকস্মিক মৃত্যুতে মুষড়ে পড়েছেন তারা।

রাব্বিকে নিজেদের একজন সক্রিয় সদস্য হিসেবে দাবি করে এভারগ্রিন ইসলামিক সেন্টারের আরেক সদস্য ফয়সাল ইয়াজাদি বলেন, “তিনি মসজিদের কাছেই থাকতেন। কিন্তু এখন তিনি আমাদের মধ্যে নেই, এটা ভেবেই অবাক হচ্ছি, বিশেষ করে যেভাবে তাদের মৃত্যু, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

শেয়ার করুন

পাঠকের মতামত