আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

ছাত্র-ছাত্রীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

ছাত্র-ছাত্রীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ

পর্তুগালে বসবাসরত বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্স ২০২৪ এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রোববার (১৫ সেপ্টেম্বর) রাজধানী লিসবনের আলামেদা পার্কে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লিসবনের ‘মার্তিম মুনিজ ইভিনিং ও উইকেন্ড মাদ্রাসা’র উদ্যোগে স্কুল ছুটিতে আয়োজিত দুমাস ব্যাপী এ কোর্সের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্তিম মনিজ মসজিদের সভাপতি মোশারফ হোসাইন।

মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক সিআর‌আইসিপিটি’র সভাপতি আবু নাঈম মু শহীদুল্লাহ।

আবু নাঈম শহীদুল্লাহ জানান, বছরজুড়ে সাপ্তাহিক এবং দৈনিক সান্ধ্যকালীন মাদ্রাসা চালু রয়েছে। এখানে চারজন শিক্ষকের মাধ্যমে কার্যক্রম পরিচালনা হচ্ছে। ইতোমধ্যে মাদ্রাসা থেকে দুজন শিক্ষার্থী কুরআনে হাফেজ হয়েছেন। ইসলামি শিক্ষার পাশাপাশি ইসলামের আলোকে দৈনন্দিন জীবন যাপন এবং নৈতিকতার শিক্ষা প্রদান করা হয় এখানে।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মু সাজেদুল আলম, মাওলানা হেলাল উদ্দিন, হাওলাদার জয়, হুমায়ুন কবির, শামসুল ইসলাম, রুবেল আহমদ প্রমুখ।

বক্তারা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ইসলামি শিক্ষায় শিশুদের জীবন শুরু করার জন্য সব মা-বাবা ও অভিভাবকের প্রতি আহবান জানান।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত