আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মে দিবস স্মরণে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশ

মে দিবস স্মরণে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশ

মে দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রীর অবৈতনিক আইটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে বিএনপির অপপ্রচারের ঘটনাবলি সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ তিনি বলেছেন, ‘রাষ্ট্রীয়ভাবে গ্যাজেট নোটিফিকেশনের মাধ্যমে জয় অবৈতনিক উপদেষ্টা হিসেবে দেশের সেবা করছেন, এটি জনসমক্ষে উপস্থাপন করা সত্ত্বেও বিএনপি-জামাত পন্থি একদল জ্ঞানপাপী লাগাতারভাবে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এ যুগে মানুষকে অত বোকা ভাবার কোনই অবকাশ নেই।’ হাসিব উল্লেখ করেন, শুধু জয়ই নন, বঙ্গবন্ধুর আরেক দৌহিত্র ববিও উচ্চ বেতনের চাকরি ছেড়ে বাংলাদেশের সেবায় নিয়োজিত রয়েছেন।’

২ মে সোমবার রাতে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারের এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক আনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি জয়নুল আবেদীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন ও মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যকরি কমিটির অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা আজিজুর রহমান সাবু, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া চৌধুরী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মহি উদ্দিন মহি, মুক্তিযোদ্ধা ফিরোজ পাটওয়ারী, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন এবং জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খসরু ও যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী তারেক।সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব ওয়াহিদ কাজি এলিন। স্বাগত বক্তব্য দেন শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক রুহেল চৌধুরী।

প্রধান অতিথি নূরনবী কমান্ডার বলেন, ‘বাংলাদেশের শ্রমজীবী মানুষদের ভাগ্য উন্নয়নে যতটা কাজ হয়েছে, তার পুরোটাই আওয়ামী লীগের শাসনামলে। এখনও শ্রমিকের ভাগ্য উন্নয়নে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। কর্মস্থলের পরিবেশ উন্নয়নেও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারের এসব কার্যক্রমের প্রচার তেমনভাবে না হওয়ায় আন্তর্জাতিক মহলে নানা বিভ্রান্তি রয়েছে।’

নূরনবী কমান্ডার বলেন, বলাদেশের জাতির পিতাকে হত্যার পর একাত্তরের পরাজিত এবং তাদের দোসরেরা জাতিরজনকের দৌহিত্র জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে প্রবাসে আওয়ামী পরিবারের সকলকে সজাগ থাকতে হবে।’

বিশেষ অতিথি জয়নুল আবেদীন বলেন, ‘ব্যক্তি হিংসা পরিহার করে দলের পরীক্ষিত নেতাদের ঐক্যবদ্ধ হয়ে চলমান ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।’ যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামাতের চরদের চিহ্নিত করার বিকল্প নেই বলেও উল্লেখ করেন আওয়ামী লীগের প্রবীন এই নেতা।
বিশেষ অতিথি জাকারিয়া চৌধুরী বলেন, ‘যুক্তরাষ্ট্র বিচার বিভাগের তথ্য বিকৃত করে বেগম খালেদা জিয়া বাংলার মানুষকে বিভ্রান্ত করার মতলবে যে সব কথা বলেছেন, সে জন্যে তার বিরুদ্ধে মামলা করা উচিত। একইসাথে জয়কে অপহরণ করে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত লন্ডন এবং নিউইয়র্কে ঘাপটি মেরে থাকা অপর দুর্বৃত্তদেরকেও ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশের আদালতে সোপর্দ করতে হবে।’ অন্যথায় দেশপ্রেমিক নাগরিকদের বিরুদ্ধে এহেন মিথ্যাচার রোধ করা সম্ভব হবে না বলেও উল্লেখ করেন জাকারিয়া।

শেয়ার করুন

পাঠকের মতামত