আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

সম্মানজনক চাকুরীর অঙ্গীকারে ভার্জিনিয়ায় ডাটা গ্রুপের পূর্ণমিলনী অনুষ্ঠিত

সম্মানজনক চাকুরীর অঙ্গীকারে ভার্জিনিয়ায় ডাটা গ্রুপের পূর্ণমিলনী অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আকাশ

গত ১৪ই মে শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে আর্ভিং মিডল স্কুলে প্রবাসী বাংলাদেশীসহ, বিভিন্ন দেশের অতিথিদের অংশগ্রহণে হয়ে গেল ডাটা গ্রুপের মিলন মেলা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠান । সহস্রাধিক অতিথি আর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীতের  মাধ্যমে  অনুষ্ঠানের শুরু। আন্তর্জাতিক সাংস্কৃতিক  অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিল্পী ও কলা-কুশলীদের পরিবেশনায় আগত অতিথিদের মাঝে এনে দিয়েছিল এক প্রানের স্পন্দন।

জাকির হোসেন-( সিইও ডাটা গ্রুপ ) এবং প্রধান অতিথি- রোকেয়া হায়দার (চিফ অফ বাংলা বিভাগ -ভয়েস অব আমেরিকা )সহ বিশেষ অতিথিদের প্রানখোলা আলোচনায় অনুষ্ঠানকে করেছিল আরো অর্থবহ। জনাব জাকির হোসেন -(সিইও এবং পরিচালক, ডাটা গ্রুপ) - তিনি তার বক্তব্যতে বলেন , ২৫০০ ছাত্র-ছাত্রী আজ বিভিন্ন প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে চাকুরী করছে তাদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল। তিনি আরো বলেন ডাটা গ্রুপ কে  শুধু মাত্র একটি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে নই- এই প্রতিষ্ঠানকে সকলের জন্য উম্মুক্ত করতে চাই - যারা এই পেশাকে অবলম্বন করে বাঁচতে চায়, তাদের জন্য আরো সাবলীল ও সহজবোধ্য ভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং পাশাপাশি বাংলাদেশের আর্থ সামাজিক ব্যবস্থাতে ডাটা গ্রুপ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে । বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের প্রশিক্ষণের মাধ্যমে সম্মানজনক চাকুরীর জন্য গড়ে তোলা ই হবে ডাটা গ্রুপের অঙ্গীকার।




আন্তর্জাতিক সাংস্কৃতিক  অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ক্লোজআপ সেরা তারকা লিজা। পাশাপাশি ইভা পপি, নান্সি, উৎপল বড়ুয়া, কলিন্স গোমেজ, বাবুল, আনসার, মুক্তা, আমিন, পুরু, শেডো ড্রিমস্  এবং ছোট সোনামনি রায়ানের গানের সুরে মেতে উঠেছিল আগত  পুরো দর্শক শ্রোতা।

গানের পাশাপাশি আন্তর্জাতিক সাংস্কৃতিক  অনুষ্ঠানে উডব্রিজ- ভার্জিনিয়ার সুপরিচিত বাংলা  স্কুল  "বর্ণমালা শিক্ষাঙ্গনের" নৃত্য প্রশিক্ষক-পারিশা ও নৃত্য পরিচালক-রোকেয়া জাহান হাসির কোরিওগ্রাফিতে ছোট ছোট সোনামনি নাজিয়া, ইসাল, শ্রাবনি , মাইশা, রাইসা, পারিশা ও স্মরণীদের নৃত্য পরিবেশনা ছিল যেন একঝাক প্রজাপতির উড়ন্ত রঙিন মেলা ।  আর রাজশ্রী গ্রুপের নৃত্য, সুরবিতানের পরিবেশনা ফ্যাশন শো ছিল যেন  এক উত্তাল বাধ ভাঙ্গা ঢেউ।
 অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাঈম, নাজনীন এবং নাসরিন। আর ডাটা গ্রুপের পূর্ণমিলনী অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন হাফিজ খান এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায়  ছিলেন সেলিম আকতার।
অনুষ্ঠানে রাফেল বিজয়ীদের মাঝে $২৫০০, $২০০০, $১৫০০ ডাটা গ্রুপ স্কলারশিপ এবং ৫০" টিভি- কমনওয়েলথ মর্টগেজের পক্ষ থেকে পুরুস্কার বিতরণী ছিল এক যেন এক অনন্য প্রাপ্তি ।

শেয়ার করুন

পাঠকের মতামত