আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার

দেশজুড়ে অভিযান চালিয়ে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে গত সপ্তাহে প্রায় ২০ হাজার অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী।


শনিবার (১৪ ডিসেম্বর) এক বিবৃতি এই তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১৫ ডিসেম্বর) সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে এই খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ।


প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন সরকারি সংস্থার সঙ্গে মিলে ৫ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত অভিযান চালিয়ে মোট ১৯ হাজার ৮৩১ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ।

তাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৩৫৮, সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে ৪ হাজার ৯৯৪ এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এ ছাড়া, অনুপ্রবেশের দায়ে ১ হাজার ৩০৩ জনকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। তাদের মধ্যে ৬০ শতাংশ ইথিওপিয়ান, ৪৮ শতাংশ ইয়েমেনি ও দুই শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

অবৈধভাবে সৌদি ছাড়ার সময় আরও ১৭৩ জনকে গ্রেপ্তার করেছে করা হয়েছে। একইসঙ্গে অবৈধ অভিবাসীদের আশ্রয়, কর্মসংস্থান ও পরিবহন পরিষেবা প্রদানের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও ২৫ জনকে।

বর্তমানে, ২৪ হাজার ৮১০ জন পুরুষ ও ২ হাজার ৭৩০ নারীসহ ২৭ হাজার ৫৪০ প্রবাসী নির্বাসন ও প্রত্যাবাসনসহ আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

এখন পর্যন্ত ১৯ হাজার ২৫৮ জনের নাম ভ্রমণ নথি প্রক্রিয়াকরণের জন্য কূটনৈতিক মিশনে পাঠানো করা হয়েছে। এ সময় ৯ হাজার ৮৯৩ জনকে ইতোমধ্যেই দেশে ফেরত পাঠানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করেছে, রাজ্যে অবৈধ অভিবাসনের সঙ্গে জড়িতদের ১৫ বছর পর্যন্ত কারাভোগ ও ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে। এমনকি অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্তও করা হতে পারে

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত