আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

সিঙ্গাপুরে চারজন বাংলাদেশী জঙ্গি অর্থায়নের অভিযোগে দোষী সাব্যস্ত

সিঙ্গাপুরে চারজন বাংলাদেশী জঙ্গি অর্থায়নের অভিযোগে দোষী সাব্যস্ত

জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আটক ছয়জন বাংলাদেশীর মধ্যে চারজনকে দোষী সাব্যস্ত করেছে দেশটির আদালত।
এই চারজন আদালতে তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। এরপর আদালত তাদের দোষী সাব্যস্ত করেন।
তবে এই চারজনের সাজা এখনো ঘোষণা করা হয়নি। সাজা ঘোষণার জন্য ২১ জুন শুনানি হবে।
সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমস এই খবর দিয়েছে। দেশটির সন্ত্রাস বিরোধী আইনে প্রথমবারের মতো কাউকে বিচার করা হচ্ছে।
দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিরা হলেন মিজানুর রহমান, রুবেল মিয়া, জাবেদ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর এবং ইসমাইল হাওলাদার।
জঙ্গি কর্মকাণ্ডের জন্য অর্থ সংগ্রহ এবং সরবরাহের অভিযোগে গত শুক্রবার ছয় বাংলাদেশীর বিরুদ্ধে অভিযোগ আনে সিঙ্গাপুরের পুলিশ। জঙ্গি কাজে জড়িত থাকার অভিযোগে গত দুইমাসে মোট আটজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
দৌলতুজ্জামান এবং লিয়াকত আলী মামুন নামের আটক অপর দুইজন তাদের অপরাধ স্বীকার করেননি। ফলে তাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু হবে।
আদালতের নথিপত্রের উদ্ধৃতি দিয়ে স্ট্রেইটস টাইমস বলছে, মিজানুর রহমান এই দলটির নেতা এবং মামুন উপনেতা। রুবেল মিয়া দলটির অর্থ, জাবেদ কায়সার দলটির মিডিয়া, দৌলতুজ্জামান এবং সোহেল নিরাপত্তা ও যোদ্ধা কাউন্সিলের দায়িত্বে ছিলেন।
পত্রিকাটি বলছে, এই বাংলাদেশীরা নিজেদের ইসলামিক স্টেট ইন বাংলাদেশ নামে একটি গোপন সংগঠনের সদস্য বলে দাবি করেছেন।
দোষী সাব্যস্ত বাংলাদেশীরা ওয়ার্ক পারমিটে সিঙ্গাপুরে গিয়েছিলেন। এদের মধ্যে মিজানুর রহমান মাঝারি পর্যায়ের দক্ষ কর্মী, বাকিরা আধা দক্ষ শ্রমিক।

শেয়ার করুন

পাঠকের মতামত