আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

লিবিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

লিবিয়ার জাওয়াইয়া শহরের সাবরিয়া এলাকার এক বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে তিন বাংলাদেশি শ্রমিক মারা গেছেন। গত বুধবার লিবিয়ার স্থানী সময় সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশিরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে মোস্তফা কামাল (৪২), বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী গ্রামের আফজাল জমাদ্দারের ছেলে বেলায়েত জমাদ্দার (৪২) ও একই গ্রামের আবু হানিফা (৪৫)।

মৃত ব্যক্তিদের পারিবারিক সূত্রে জানা গেছে, সাবরিয়া এলাকার একটি বাড়িতে বুধবার সন্ধ্যায় ইফতার করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে বাংলাদেশি পাঁচ শ্রমিক দগ্ধ হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে জাওয়াইয়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য তাদের ত্রিপলি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মোস্তফা কামাল, বেলায়েত ও আবু হানিফ মারা যান।

বর্তমানে মঠবাড়িয়া উপজেলার হারজী নলবুনিয়া গ্রামের সাত্তার খানের ছেলে দুলাল খান ও পাথরঘাটার চরদুয়ানি গ্রামের আবদুল লতিফ বিশ্বাসের ছেলে চুন্নু বিশ্বাস ওই হাসপাতালে চিকিৎসাধীন।

 পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বেলায়েত ও আবু হানিফের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ বলেন, লিবিয়ায় কয়েকজন বাংলাদেশির মৃত্যুর খবর শুনেছি। তবে এখনো লিবিয়ার দূতাবাস থেকে  কোনো তথ্য পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত