আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

আদালতের রায়ে বিক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের অভিবাসীরা

আদালতের রায়ে বিক্ষুব্ধ যুক্তরাষ্ট্রের অভিবাসীরা

মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে লক্ষাধিক বাংলাদেশিসহ অর্ধকোটি অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে। এতে মার্কিন প্রেসিডেন্টের এক নির্বাহী আদেশের কার্যকারিতা বাতিল হয়ে গেল।

বৃহস্পতিবার দেশটির সর্বোচ্চ আদালত দ্বিধাবিভক্ত ওই রায় দেন।

সুপ্রিম কোর্টের ওই রায়ের সংবাদ প্রচারের পরই নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা, টেক্সাস, আরিজোনাসহ বিভিন্ন শহরে বিক্ষোভ-সমাবেশ হয়েছে।

এর আগে বারাক ওবামার ঘোষণার পর অভিবাসন জীবনের দুঃসহ কষ্টের অবসান ঘটতে যাচ্ছে বলে মনে করেছিলেন তারা। কিন্তু সে আশায় আদালতের রায়ে এখন গুড়েবালি।

রয়টার্স বলছে, ২০১৪ সালের ২০ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত ৫০ লাখ অবৈধ অভিবাসীর বৈধতা পাওয়ার পথ সুগম হয়েছিল।

প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতাবলে ওবামা আদেশ দিয়েছিলেন, পাঁচ বছরের বেশি সময় ধরে যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তারা বৈধতার জন্য আবেদনের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। উচ্চ ডিগ্রিধারী ও দক্ষ প্রযুক্তিকর্মীদের জন্য এ সুযোগ আরো সম্প্রসারণ করা হয়েছিল।

একই সাথে এসব অভিবাসীকে কাজ করে জীবিকা নির্বাহের জন্য ‘ওয়ার্ক পারমিট’ ইস্যুর প্রক্রিয়াও শুরু হয়েছিল। এ আদেশের নাম ছিল ‘ডেফার্ড অ্যাকশন ফর প্যারেন্টস অব আমেরিকান অ্যান্ড লফুল পারমানেন্ট রেসিডেন্টস’ তথা ‘ডাপা’।

তবে ওবামার এমন ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন রিপাবলিকানরা। তাদের দাবি ছিল, কংগ্রেসকে পাশ কাটিয়ে এ ঘোষণা দেয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নেই। প্রেসিডেন্টের ওই ঘোষণার বিপক্ষে আদালতে গিয়েছিলেন রিপাবলিকানরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার দেয়া সুপ্রিম কোর্টের ওই রায়ে বিচারপতিরা কোনো স্পষ্ট সিদ্ধান্ত দিতে পারেননি। ফলে মার্কিন প্রেসিডেন্টের দেয়া নির্বাহী আদেশ স্থগিত হয়ে গেল।

বিবিসি জানিয়েছে, রায় দেয়ার সময় বিচারপতিরা দুভাগে বিভক্ত হয়ে যান। অর্থাৎ আট বিচারপতি সমান দুই ভাগে বিভক্ত হয়ে পড়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার একটি নির্বাহী আদেশ স্থবির হয়ে যায়।

এদিকে সুপ্রিম কোর্টের ওই বিভক্ত রায়ে বাংলাদেশিসহ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা ছড়িয়ে পড়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রায় এক কোটি ১০ লাখ লোক অবৈধভাবে বসবাস করছেন। সাম্প্রতিক সময়ে এই অবৈধ অভিবাসীদের একটি অংশকে সরকার দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে, কেননা তাদের একটি বড় অংশের সন্তানরা বৈধ নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত